আমাদের কিছু কথা
বাংলা আমার মায়ের ভাষা, আমার মনের ভাষা, বাংলায় কথা বলতে ভালবাসি, মনের কথা আপনজনকে বলতে ভালবাসি । এ ভাষার জন্য জীবন দিয়েছেন অনেক বাঙ্গালী । আমার দেশ, বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন অনেক প্রিয়জন, অনেক বাঙ্গালী । বাংলাদেশের জন্মের পর হতে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি । অন্যান্য সকল সেক্টরে উন্নতী হলেও, বিজ্ঞান-প্রযুক্তিতে আমরা অনেক পিছিয়ে ছিলাম । কিন্তু বর্তমানে বাংলাদেশ অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবার চেষ্ট করেছে । এইতো কযেকবছর আগের কথা কম্পিউটার প্রকৌশল বিভাগের ছাএরা ও ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পেত না । কিন্তু আজ গ্রামের কৃষক ফেইসবুক ব্যবহার করছে, মোবাইল ব্যাংকিং এর সুবিধা ভোগ করছে ।
এর সূত্র ধরে বাংলাদেশে অনলাইলে ক্রয়-বিক্রয় বা ই-কর্মাস চালু হয়েছে । শহুরে মানুষ অনেক ব্যস্ততায় থাকেন, প্রয়োজনীয় পন্যটি প্রয়োজনের সময় পেতে অনেক কষ্ট করতে হয় । গ্রামের মানুষ তো অনেক সুবিধা হতে বঞ্চিত । তারা তাদের চাহিদার পন্য বা শখের পন্য পেতে দীর্ঘ দিন অপেক্ষা করেন । অনেকে তো শখ মনের মধ্যে রেখেই জীবন যাপন অভ্যস্ত করে নিয়েছেন ।