ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন
ফ্রিল্যান্সারের গল্পকথা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ফ্রিল্যান্সারের গল্পকথা বইটিতে অনলাইন ফ্রিল্যান্সারের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা এবং সমসাময়িক সমস্যাগুলো গল্প আকারে তুলে ধরা হয়েছে। গল্পগুলো এমনভাবে লেখার চেষ্টা করা হয়েছে যেন পাঠক বোরিং ফিল না করেন। বইটিতে ফ্রিল্যান্সিং থেকে কীভাবে ইনকাম করা যায়, এমন ধরনের অবাস্তব কোনো কিছু নিয়ে আলোচনা করা হয়নি।
কাজেই এই উদ্দেশ্য নিয়ে কেউ যদি বইটি পড়েন, তবে আশাহত হবেন। কাজেই এই ব্যাপারে আগেই সাবধান করছি। কেউ যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে এবং ফ্রিল্যান্সারদের সম্পর্কে জানতে চান তবে বইটি হয়তো কাজে আসতে পারে। আর যারা ইতোমধ্যে ফ্রিল্যান্সিং করছেন তারাও বইটি পড়ে আনন্দ পেতে পারেন। শুধুমাত্র সাহিত্য হিসেবেও বইটি পড়া যেতে পারে। বেশিরভাগ গল্প বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে রূপকের আশ্রয় নেয়া হয়েছে।
প্রাইভেসির কারণে কোনো ফ্রিল্যান্সারের নাম উল্লেখ করা হয়নি। তবে কারও জীবনের সাথে যদি কোনো ঘটনা মিলে যায় তবে সেটা কাকতালীয় ব্যাপার মাত্র। বইটিতে কাউকে হেয় বা ছোটো করা হয়নি। শুধুমাত্র বাস্তব ঘটনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কাজেই কোনো ধরনের বিতর্ক না করে খোলা মনে বইটি পড়ার আহ্বান জানাচ্ছি। আশা করি বইটি আপনার অবসর সময়কে আরও আনন্দময় করবে
বইয়ের তথ্য
| নাম | ফ্রিল্যান্সারের গল্পকথা |
|---|---|
| ইংরেজি নাম | Freelancerer golpo kotha |
| লেখক | গোলাম কামরুজ্জামান |
| প্রকাশনী | পড় প্রকাশ |
| বিষয় | আত্মউন্নয়নমূলক বই |
| আইএসবিএন | 9789843521699 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৬০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!