ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২০টি পাতা পড়ে দেখুন

শিশু কিশোরদের ইসলামী বই

আখলাক সিরিজ (১০টি বই)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳650

৳ 1,00035% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 350

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এক.

আদর্শ প্রজন্ম গড়তে হলে সুচিন্তিত পরিকল্পনা হাতে নিতে হবে। শিশুমনের গভীরে সুন্দর সুন্দর গুণের—বীজ বুনতে হবে।

তারপর কী হবে?

তারপর সঠিক পরিচর্যায় সেই বীজগুলোই সুন্দর করে অঙ্কুরিত হবে। সবুজ সবুজ পাতা ছড়াবে। ডালে ডালে শোভা পাবে—থোকা থোকা ফল। মৌ মৌ ফুল। দৃষ্টিকাড়া। মনকাড়া।

দুই.

বন্ধু, আমাদের আশপাশে কত্ত মানুষের বাস, সবাই কি গুণী? নাহ, সবাই গুণী না! গুণী মানুষের সংখ্যা পৃথিবীতে অনেক কম। আমাদের সোনালি ইতিহাসে লেখা আছে— আগে গুণী মানুষের সংখ্যা অনেক বেশি ছিল। তাই পৃথিবীও তখন খুব সুন্দর ছিল। পৃথিবীর মানুষও অনেক ভালো ও আদর্শবান ছিল। কিন্তু ধীরে ধীরে হলো কি, গুণী মানুষের সংখ্যা কমতে লাগল। কমতে কমতে অনেক কমে গেল। পৃথিবীটাও তখন ভরে উঠতে লাগল— অশান্তিতে। অস্বস্তিতে। অরাজকতায়।

বন্ধু, এ অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এই পৃথিবীকে আবার আমরা সেই সোনালি যুগে ফিরিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু সে কীভাবে?এই যে, তোমার সামনে দশটি সেরা গুণ নিয়ে দারুণ দারুণ দশটি গল্প সাজিয়েছি আমরা; এ সব গল্পই তোমাকে পথ দেখাবে! আশা করি, এসব গল্প পড়তে শুরু করলে তুমি বদলে যাবে! তোমার চিন্তা বদলে যাবে! অন্ধকার সব দূরে পালিয়ে যাবে! সামনে একে একে উদিত হতে থাকবে আলো আর আলো! আমানতদারির আলো! ওয়াফাদারির আলো! সততার আলো! ইনসাফের আলো!

মহানুভবতার আলো! আল্লাহর ওপর ভরসা করার আলো! আরও কত্ত আলো!বন্ধু, এসব আলোর ছোঁয়া পেয়ে— তুমিও নিশ্চিত হেসে উঠবে আলোর হাসি! হয়ে যাবে একজন আলোকিত মানুষ! আদর্শ মানুষ! এসো তাহলে, প্রবেশ করি! গভীরে যাই! গল্পের সাথে একেবারে মিশে যাই! এক এক করে দশটি গল্প শেষে আবিষ্কার করি নিজেকে— আরেক মানুষ হিসেবে! বদলে যাওয়া মানুষ হিসেবে! বিশ্বাস করো, পৃথিবীকে বদলে ফেলতে হলে তোমাকেও বদলে যেতে হবে! আর তা সম্ভব নয়— এসব গুণে গুণী না হলে!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আখলাক সিরিজ (১০টি বই)
ইংরেজি নাম Akhlak seris - 10 books
লেখক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী
প্রকাশনী স্বরবর্ণ
বিষয় শিশু কিশোরদের ইসলামী বই
পৃষ্ঠা সংখ্যা ২৪০
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২২
মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী

লেখক সম্পর্কে

মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী

বিদগ্ধ লেখক গবেষক এবং পণ্ডিত। ইসলামী শিশু সাহিত্যের অগ্রপথিকদের অন্যতম। ইসলামী শিশুসাহিত্য নিয়ে স্বপ্ন দেখেন, ভাবেন, বিশেষ চেতনা লালন করেন এবং সে স্বপ্ন, ভাবনা ও চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে চান তিনি।ইয়াহইয়া ইউসুফ নদভী মাদরাসাতুল কাউসার ঢাকায় শিক্ষকতা করেন, পাঠদান করেন শিশু কিশোরদের। তার আগ্রহ ভালো লাগা, স্বপ্ন, চিন্তা চেতনা, সবকিছু শিশু সাহিত্যকে ঘিরে।শিশু সাহিত্য, বিশেষ করে ইসলামী শিশুসাহিত্যের...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 650

৳ 1,00035% ছাড়