ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন

দোয়া, দরূদ, মোনাজাত ও অন্যান্য

আল আযকার একখণ্ডে বক্সসহ প্রিমিয়াম ভার্সন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳690

৳ 1,39050% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 700

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ইমাম নববী রাহিমাহুল্লাহ তাঁর পুরো জীবনে যতগুলো কালজয়ী গ্রন্থ রচনা করেছেন তার মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য একটি গ্রন্থ হল আল আযকার। যার পুরো নাম: الاذکارالمنتخبة من کلام سیدالابرار-আল আযকারুল মুন্তাখাবাতু মিন কালামি সাইয়িদিল আবরার

তথা হাদিসে বর্ণিত নির্বাচিত দুআ,যিকির ও আমলসমূহ।বইটির নাম থেকেই পরিষ্কার বুঝা যাচ্ছে মানবজীবনে বইটি আসলে কতটা গুরুত্বপূর্ণ।

.

ইমাম নববী রাহিমাহুল্লাহ নিজে বইটি সম্পর্কে তার ভূমিকায় লিখেছেন,হাদিসে বর্ণিত দৈনন্দিন দুআ,যিকির ও আমল বিষয়ে সালাফগণ বহু গ্রন্থ রচনা করেছেন।তবে সেগুলোতে হাদিসের সনদ ও একই হাদিস বারবার উল্লেখ হওয়ায় বইগুলো অনেক দীর্ঘ হয়ে গেছে।সহজেই একজন পাঠক সেগুলো থেকে উপকৃত হতে পারে না।তাই আমি সহিহ হাদিসে বর্ণতি দৈনন্দিন দুআ,যিকির ও আমল বিষয়ে এমন একটি গ্রন্থ রচনা করার মনস্থ করেছি যাতে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু-জীবনের প্রতিটি ধারে হাদিসে বর্ণিত দৈনন্দিন দুআ,যিকির ও আমলসমূহ উল্লেখ থাকবে।হাদিস চয়নের ক্ষেত্রে আমি হাদিসের প্রশিদ্ধ ও সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব সহিহ বুখারি, মুসলিম , তিরমিযি , নাসাঈ ও আবূ দাউদকে প্রাধান্য দিয়েছি।এবং হাদিসের অন্যান্য প্রশিদ্ধ কিতাব থেকেও দুআ-যিকির ও আমল বিষয়ে সহিহ হাদিসগুলো নিয়ে এসেছি।

বইটিতে আমি সহিহ হাদিসগুলো উল্লেখ করার চেষ্টা করেছি।হাদিস বর্ণনার ফাঁকে ফাঁকে প্রয়োজনীয় মাসাইলেরও আলোচনা করেছি।

.

বইটি প্রণয়ণের পর থেকে অধ্যাবধি পাঠক মহলে ব্যাপক সমাদৃত।বইটিকে সংক্ষিপ্ত দুআ,যিকির ও আমল বিশ্বকোষও বলা যেতে পারে। এক কথায় একজন মুমিন কিভাবে তার পুরোটা সময় সঠিকভাবে সুন্নাহ মাফিক কাটাবে এটাই এই বইয়ের মূল প্রতিপাদ্য বিষয়।

.

যেসব বৈশিষ্ট্যসমূহের কারণে আল আযকার বইটি অনন্য ও কালজয়ী

১-বইটির লেখক নিজে হাদিসের অনেক বড় একজন ইমাম-- ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী রাহিমাহুল্লাহ ( মৃত্যু ৬৩১- ৬৭৬ )

২-বইটিতে জন্ম থেকে মৃত্যু-মানব জীবনের প্রতিটি ধাপে রাসূল ﷺ বর্ণিত দৈনন্দিন দুআ,যিকির ও আমলসমূহ উল্লেখ করা হয়েছে।

৩-বইটির প্রতিটি দুআ,যিকির ও আমল কুরআনুল করিম ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত

৪-প্রতিটি হাদিসের তাহকিক ও বুখারী,মুসলিম,তিরমিজি,আবু দাউদ ও নাসাইসহ হাদিসের একাধিক বড় বড় কিতাবের রেফারেন্স রয়েছে।

৫-প্রতিটি দুআ,যিকির ও আমলের সরল অনুবাদ এবং হরকত ও উচ্চারণ রয়েছে।

৬-দুআ,যিকির ও আমল সংশ্লিষ্ট ফজিলত ও মাসআলা-মাসায়েল উল্লেখ করা হয়েছে।

৭- কাগজ,বাইন্ডিং ও ছাপার মান অনেক উন্নত। (হার্ডকভার, ডায়েরি বাইন্ডিং ও ৮০গ্রাম কালার কাগজ)

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আল আযকার একখণ্ডে বক্সসহ প্রিমিয়াম ভার্সন
ইংরেজি নাম al azkar premium version
লেখক ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (রহ.)
প্রকাশনী মাকতাবাতুস সুন্নাহ (বাংলাবাজার)
বিষয় দোয়া, দরূদ, মোনাজাত ও অন্যান্য
পৃষ্ঠা সংখ্যা ৯১২
ভাষা bangla & arabic
বাঁধাই boxed set
সংস্করণ 2 · ২০২১ সাল
পৃষ্ঠা সংখ্যা912
ভাষাbangla & arabic
বান্ডিংboxed set
ইম

লেখক সম্পর্কে

ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (রহ.)

তাঁর পূর্ণনাম মুহিউদ্দ্বীন আবু যাকারিয়া ইয়াহইয়া ইবনুশ শায়েখ আবু ইয়াহইয়া মুররি ইবনে হাসান ইবনে হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে জুম‘আ ইবনে হেযাম আল-হেযামী আন-নববী। ‘মুহিউদ্দ্বীন’ তাঁর উপাধি এবং ‘আবু যাকারিয়া’ হলো কুনিয়াত তথা উপনাম। তাঁর জীবদ্দশায় তিনি এতোটাই প্রসিদ্ধ ছিলেন এবং ইলম ও তাক্বওয়ার মানদণ্ডে এমন সমুন্নত হতে পেরেছিলেন যে, তাঁকে ‘মুহিউদ্দ্বীন মতান্তরে ‘মুহিউস্ সুন্নাহ’ উপাধিতে ভূষিত করা হয়। ৬৩১ হি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 690

৳ 1,39050% ছাড়