ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন

ইংরেজী ভাষা শিক্ষা

A Dictionary Of Modern Spoken English

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳120

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"এ ডিকশনারী অব মডার্ণ স্পোকেন ইংলিশ" সচরাচর dictionary বলতে অনেকে word এবং usage-এর dictionary বুঝে থাকেন। ফলে dictionary of spoken English কথাটি শুনে কারাে কারাে প্রথমে একটু খটকা লাগতে পারে— “নিশ্চয়ই উত্তম জিনিস, কিন্তু......”!সম্ভবত এই ‘কিন্তু’র পর প্রশ্ন জাগবে, “বইটি তার উদ্দেশ্য সার্থকভাবে অর্জন করতে পারবে তাে?” এই প্রশ্নের জবাব পাওয়া সম্ভব কেবল বইটি থেকেই। সে ব্যাপারে কোনাে মন্তব্য করার অধিকার লেখকের নেই। তবে একথা জোর দিয়ে বলতে হবে যে ধারণাটি নতুন হলেও প্রয়ােজনটি নতুন নয়।

সবকিছুর dictionary থাকবে, অথচ spoken English-এর dictionary থাকবে না, তা কী করে হয়? গাদা গাদা বইতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন material পড়ে Spoken English আয়ত্ত করতে হবে, এবং কোনাে একটি নির্দিষ্ট বইতে তার যে-কোনাে বিষয়কে সংক্ষেপে এবং সংঘবদ্ধভাবে দেখে নেয়ার জন্য কোনাে reference বই বা আকর গ্রন্থ থাকবে না, এমনটি বেশি দিন চলতে দেয়া যায় না। মানুষ বলতে বলতে শেখে, শিখতে শিখতে বলে ।

ফলে বলা এবং শেখা উভয়ই একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে ঘটে। আর এতে তাে কারাে কোনাে দ্বিমত থাকার কথা নয় যে ধারাবাহিক কোনাে প্রক্রিয়ার নিয়ন্ত্রক এবং সার্বক্ষণিক সহায়ক হতে পারে কেবল একটি সর্বগ্রাসী অভিধান যা থেকে জানা জিনিস যাচাই করে নেয়া যাবে, অজানা জিনিস জানা যাবে, এবং জানা জিনিসকে অন্যান্য জানা এবং অজানা জিনিসের সার্বিক প্রেক্ষাপটে ফেলে বিচার করার সুবিধা পাওয়া যাবে। এই সব প্রয়ােজন কিছুটা হলেও মেটানাের জন্য এই বইটি রচিত হয়েছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম A Dictionary Of Modern Spoken English
ইংরেজি নাম A Dictionary Of Modern Spoken English
লেখক এস. এম. জাকির হুসাইন
প্রকাশনী জ্ঞানকোষ প্রকাশনী
বিষয় ইংরেজী ভাষা শিক্ষা
আইএসবিএন 9847027700689
পৃষ্ঠা সংখ্যা ১৯৮
ভাষা ইংরেজি
বাঁধাই পেপারব্যাক
সংস্করণ ২০১০ সাল
এস. এম. জাকির হুসাইন

লেখক সম্পর্কে

এস. এম. জাকির হুসাইন

প্রখ্যাত লেখক এস. এম. জাকির হুসাইন এর বই সমগ্র ইংরেজি ভাষা থেকে শুরু করে সাহিত্য, ইতিহাস, আধ্যাত্মিকতা, ম্যানেজমেন্ট, গণিত, দর্শন, যুক্তিবিদ্যা, ধর্মতত্ত্ব, সমাজবিজ্ঞান, মনস্তত্ত্বসহ নানাবিধ বিষয়ের উপর লিখিত। মাত্র ২৩ বছর বয়সে লেখালেখি শুরু করা এস. এম. জাকির হুসাইন এর বই সংখ্যা এখন ৩৬০। বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ইংরেজি ভাষাশিক্ষায় তার বইগুলো বাংলাদেশে বেশ জনপ্রিয়। প্রগতিশীল আধ্যাত্মিকতায় বাংলাদেশের...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 120