শিশু-কিশোর উপন্যাস

কিশোর উপন্যাসসমগ্র ৪র্থ খণ্ড

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳468

৳ 55015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 82

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ভূমিকাঃ আমার ধারণা কিশোর উপন্যাস সমগ্রের এই খণ্ডটি একটু অন্যরকম হয়েছে-অন্যান্য খণ্ডগুলোর তুলনায় এখানে বৈচিত্র্য একটু বেশি। আমার একমাত্র রূপকথাটি এখানে আছে, বাচ্চা সায়েন্টিস্টের উপন্যাসটি এখানে আছে, বিদেশের পটভূমিতে এখানে আছে। এর বাইরে আমার ডানপিটে ছেলেমেয়েদের এ্যাডভেঞ্চার তো আছেই। মেয়েরা মনে হয় এবারে আমাকে বেশি দোষ দিতে পারবে না-তিন তিনটি উপন্যাসের মূল চরিত্র মেয়ে।

এই গ্রন্থের উপন্যাসগুলোর মাঝে চোখ বুলিয়ে এবারে দুটো জিনিস চোখে পড়েছে। কিশোর কিশোরীদের জন্যে লেখা আমার প্রায় সব উপন্যাসেই কম বেশি মুক্তিযুদ্ধের ব্যাপারটি চলে আসে। এবারে লক্ষ করেছি আরো একটি ব্যাপার চলে আসেত শুরু করেছে-সেটি হচ্ছে লেখাপড়া আমি মাস্টার মানুষ মাথায় মাঝে লেখাপড়ার ব্যাপারটা মনে হয় পাকাপাকিভাবে ঢুকে গেছে-কিছু লিখতে চাইলে কিভাবে কিভাবে সেটা যেন চলে আসে! যারা পড়ছে তারা যেহেতু সেভাবে প্রতিবাদ করছে না আমি তাই সেটা নিয়ে খুব দুশ্চিন্তা করছি না।

বেশ কিছুদিন ছোট একজন পাঠক আমাকে বলেছিল, “আপনি বড়দের জন্যে কেন লিখেন? কক্ষনো লিখবেন না-শুধু আমাদের জন্যে লিখবেন!” আমি মুখ কাচুমাচু করে বলেছিলাম, “বিশ্বাস কর, আমিও আসলে শুধু তোমাদের জন্যেই লিখতে চাই-কিন্তু কী করব বল, বড় বড় মানুষেরা বড় বিরক্ত করে!” আমার মনে হয় আমার সময় হয়েছে শুধু বাচ্চাদের জন্যে লিখা, তার কারণ একটা জিনিস বড় মানুষেরা কখনো দিতে পারে না, ছোটরা পারে। সেটি হচ্ছে ভালোবাসা এবং ভালোবাসা!

সূচীপত্রঃ নাট-বল্টু*বৃষ্টির ঠিকানা*লাবু এল শহরে*রাশা*মেয়েটির নাম নারিনা*লিটু বৃত্তান্ত

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কিশোর উপন্যাসসমগ্র ৪র্থ খণ্ড
ইংরেজি নাম Kishor Uponyassomogro -4th Part
লেখক মুহম্মদ জাফর ইকবাল
প্রকাশনী জ্ঞানকোষ প্রকাশনী
বিষয় শিশু-কিশোর উপন্যাস
আইএসবিএন 9789848933565
পৃষ্ঠা সংখ্যা ৬২৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ ২০১৫ সাল
মুহম্মদ জাফর ইকবাল

লেখক সম্পর্কে

মুহম্মদ জাফর ইকবাল

বাংলাদেশের কিশোর-কিশোরী পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম মুহম্মদ জাফর ইকবাল। তিনি মূলত এ দেশের একজন বিখ্যাত লেখক, পদার্থবিদ এবং শিক্ষাবিদ। কিশোর সাহিত্য, শিশুতোষ গ্রন্থ, বৈজ্ঞানিক কল্পকাহিনী, গণিত বিষয়ক বই এর জন্য খুব অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করেন তিনি। মুহম্মদ জাফর ইকবাল ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা বাবা ফয়জুর রহমানের চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলাতেই তিনি পড়াশোনা ক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 468

৳ 55015% ছাড়