গ্রাফিতিরা জেগে রয়
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আমি এখন কোথায়? আমার চারপাশটা অন্ধকার। কালো। ঠিক অন্ধকার না। তাহলে? স্বচ্ছ কাচের মতো কিছুর ওপর আমি শুয়ে আছি। আমার শরীরে ঠাণ্ডা বা গরমের কোন অনুভূতি হচ্ছে না। কোথাও এক চিলতে আলো আমি দেখতে পাচ্ছি না। কিন্তু, আমাকে আমি দেখতে পাচ্ছি। আমার হাত পা, আমার পরনে একটা বাদামি টিশার্ট, গাভার্ডিনের প্যান্ট। আমার শরীরের কোথাও আঘাতের কোন চিহ্ন নেই। আমার শরীরে কোন ব্যথা নেই।
কোন রক্তপাত নেই। আমার ভালো খারাপ কিচ্ছু লাগছে না। আমার ভেতর কোন তাড়া নেই। আবার কোন আলস্যও নেই। আমি এখন শূন্য মানুষ। অসীম মহাকাশের মতো আমি শূন্য। আমি কয়েক পা সামনে এগিয়ে গেলাম। চিৎকার করে বললাম, কে? মানুষটা উত্তর দিলো, আমি। আপনার নাম কী? কাছে এসে বোসো পাশে। দু’জন একটু গল্প করি। সব বলছি তখন। আমি লোকটার পাশে গিয়ে দাঁড়ালাম। আমি আবার ভীত কণ্ঠে জিজ্ঞেস করলাম, কে আপনি? লোকটা আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। তাকে দেখে আমি তড়িতাহতের মতো ছিটকে পড়ে গেলাম।
বইয়ের তথ্য
| নাম | গ্রাফিতিরা জেগে রয় |
|---|---|
| ইংরেজি নাম | Grafitira Jege Roy |
| লেখক | শাহরিয়ার জাওয়াদ |
| প্রকাশনী | জ্ঞানকোষ প্রকাশনী |
| বিষয় | সাইন্স ফিকশন |
| আইএসবিএন | 9789849426288 |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২১ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
