মাইক্রোসফট উইন্ডোজ ১০

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳240

৳ 30020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60 স্টকে নেই

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"মাইক্রোসফট উইন্ডোজ ১০"বইটির সম্পর্কে কিছু কথা: উইন্ডােজ ১০ (Windows 10) হলাে উইন্ডােজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ। উইন্ডােজ ১০ (কোডনেম থ্রেশহােল্ড) অপারেটিং সিস্টেমটি মাইক্রোসফটের উইন্ডােজ এনটি পরিবারের অংশ। উইন্ডােজ ১০ কে মাইক্রোসফট একটি ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন আর্কিটেকচার রূপে বর্ণনা করেছে।

এর মেট্রো স্টাইল অ্যাপগুলােকে এমনভাবে ডিজাইন করা যায় যেগুলাে পিসি, ট্যাবলেট, স্মার্টফোন, এমবেডেড সিস্টেম, এক্সবক্স ওয়ান, সারফেস হাব এবং হলােলেন্স, এর মতাে বিভিন্ন ধরনের প্রােডাক্টে ব্যবহার করা যাবে। মাউস-ওরিয়েন্টেড এবং টাচস্ক্রিন-অপটিমাইজড দুই ধরনের ইন্টারফেসেই আপারেটিং সিস্টেমটি কাজ করে। এর ইন্টারফেসের পরিবর্তনটি প্রথমেই চোখে ধরা পড়ে।

উইন্ডােজ ৭ এবং উইন্ডােজ ৮ এর সুবিধাগুলােকে মাথায় রেখে এবার উইন্ডােজ ১০ এ পুরনাে স্টার্ট মেনুকে ফিরিয়ে আনা হয়েছে। সেই সাথে এটিতে উইন্ডােজ ৮ এর টাইলস এর স্টাইলটিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। উইন্ডােজ ১০ এ আরও অন্তর্ভুক্ত করা হয়েছে টাস্ক ভিউ, একটি ভার্চুয়াল ডেস্কটপ সিস্টেম, মাইক্রোসফট এজ ওয়েব ব্রাউজার ও অন্যান্য নতুন ও আপডেটকৃত অ্যাপ্লিকেশনসমূহ, ফিঙ্গারপ্রিন্ট ও ফেইস রিকগনিশন লগইন এর জন্য সমন্বিত সমর্থন, এন্টারপ্রাইজ পরিবেশের জন্য নতুন সিকিউরিটি ফিচারসমূহ, গেমসের জন্য অপারেটিং সিস্টেমের গ্রাফিক্স সক্ষমতার উন্নতি ঘটাতে রাখা হয়েছে ডিরেক্টএক্স ১২ এবং wDDM 2.0।

উইন্ডােজ ১০-এর নতুন আকর্ষণ কর্টানা (Cortana)। ব্যক্তিগত ভার্চুয়াল সহকারী কর্টানা কে উইন্ডােজ ১০-এর সাথে উন্মুক্ত করেছে মাইক্রোসফট। কর্টানা কে প্রশ্ন করে তা থেকে জবাব পাবেন ব্যবহারকারীরা। বহু কাজে ভয়েস কমান্ডের মাধ্যমে কর্টানা ব্যবহার করতে পারবেন। কর্টানার সঙ্গে রয়েছে একটি ইউনিভার্সাল সার্চ বক্স! সব ফাইল, অ্যাপ এবং সেটিংসয়ে সার্চ দেওয়া যাবে এর মাধ্যমে। উইন্ডােজ ১০ এ উইন্ডােজ স্টোরটি অ্যাপস, গ্রুভ মিউজিক (পুরনাে এক্সবক্স মিউজিক) এবং মুভি এন্ড টিভি (পুরনাে এক্সবক্স ভিডিওএর সমন্বিত স্টোরফ্রন্ট হিসেবে কাজ করছে।

এছাড়াও এই অপারেটিং সিস্টেমটি ওয়েব অ্যাপস এবং ডেস্কটপ সফটওয়্যারগুলােকে (Win32 বা .NET Framework এ ব্যবহৃত) উইন্ডােজ স্টোরে বিতরণের জন্য প্যাকেজ করার সুযােগ দেবে। উইন্ডােজ ১০ এর এই ভুবনে আপনিও আমন্ত্রিত। বইটিতে উইন্ডােজ ১০ এর উপর সর্বাধিক তথ্য সরবরাহের চেষ্টা করা হয়েছে। বইটি হাতের কাছে রাখুন আর উইন্ডােজ ১০ এর অজানা বিভিন্ন বিষয়গুলাে আবিষ্কার করুন। দারুণ এক বিস্ময় অপেক্ষা করছে আপনারই জন্য।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মাইক্রোসফট উইন্ডোজ ১০
ইংরেজি নাম Microsoft Windows 10
লেখক মাহবুবুর রহমান (আইসিটি)
প্রকাশনী সিসটেক পাবলিকেশন্স
আইএসবিএন 9789848980996
পৃষ্ঠা সংখ্যা ৩৭৬
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০১৫
পৃষ্ঠা সংখ্যা376
ভাষাbangla
ISBN9789848980996
বান্ডিংpaperback
মাহবুবুর রহমান (আইসিটি)

লেখক সম্পর্কে

মাহবুবুর রহমান (আইসিটি)

মাহবুবুর রহমান (আইসিটি) বাংলা ভাষায় আইসিটি বিষয়ক প্রকাশনার অগ্রদূত মাহবুবুর রহমান, এ পর্যন্ত বই লিখেছেন ১০৮টি। বাংলাদেশে তিনিই একমাত্র ব্যক্তি যিনি ১৯৯২ সাল থেকে নিবেদিতভাবে তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়ে লিখে চলেছেন। দেশে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ অবদান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে আমেরিকান বায়োগ্রাফিক্যাল ইন্সটিটিউট কর্তৃক ‘ওয়ার্ল্ড হুজ হু’ এর নবম সংস্করণে তাঁর জীবনী প্রকাশি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 240

৳ 30020% ছাড়