কাশ্মীর ও আজাদির লড়াই
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
কাশ্মীর ও আজাদির লড়াই- দক্ষিণ এশিয়ায় সবচেয়ে উত্তপ্ত ও বিক্ষত জনপদ কাশ্মীর। গত প্রায় ৭১ বছর কাশ্মীরীরা আজাদির জন্য লড়ছে। একই সঙ্গে বিশাল ভারত তার সর্বোচ্চ সামরিক শক্তি নিয়ে জম্মু-কাশ্মীর-লাদাখে উপস্থিত। কাশ্মীর ভ্যালি বর্তমান বিশ্বের সবচেয়ে সামরিকায়িত এলাকাগুলাের একটি। বিশ্ব দেখছে, প্রতিদিন কাশ্মীরে রক্ত ঝরছে- কিন্তু সমস্যার শান্তিপূর্ণ সমাধান আপাতত কোন উদ্যোগ চোখে পড়ছে না।
কাশ্মীরীদের গণভােটের বহুল প্রচারিত দাবিও উপেক্ষিত এখন। বাংলাদেশ ও কাশ্মীরের রাজনৈতিক ইতিহাসে অনেক মিল থাকলেও বাংলাদেশিরা ঐ জনপদের ভৌগলিক, জাতিগত এবং রাজনৈতিক বিকাশধারার বিষয়ে কমই জানে। বাংলাদেশের প্রচার মাধ্যম ও একাডেমিক জগতে কাশ্মীর বিষয়ে গভীরতর মনােযােগ প্রায় অনুপস্থিত। কাশ্মীর বিষয়ে ভারত ও পশ্চিমের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত বিবরণগুলােই বাংলাদেশে প্রশ্নহীনভাবে সর্বদা প্রচারিত হতে দেখা যায়। বর্তমান প্রকাশনা এই শূন্যতা পূরণে ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এখানে জম্মু-কাশ্মীরলাদাখের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসের চুম্বক তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে স্থানীয় নির্ভরযােগ্য একাডেমিক সূত্রগুলােকে ব্যবহার করে। একই সঙ্গে কাশ্মীর সংঘাতের আঞ্চলিক তাৎপর্য বুঝতেও সাহায্য করবে এই কোষগ্রন্থ।
বইয়ের তথ্য
| নাম | কাশ্মীর ও আজাদির লড়াই |
|---|---|
| ইংরেজি নাম | kasmir o azadir lorai |
| লেখক | আলতাফ পারভেজ |
| প্রকাশনী | ঐতিহ্য |
| বিষয় | আন্দোলন, রাজনৈতিক দ্বন্দ ও যুদ্ধবিগ্রহ |
| আইএসবিএন | 9789847764610 |
| পৃষ্ঠা সংখ্যা | ৯৫ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
| পৃষ্ঠা সংখ্যা | 95 |
| ভাষা | bangla |
| ISBN | 9789847764610 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
