অপারেটিং সিস্টেম

রেডহ্যাট ফিডোরা লিনাক্স (সিডি/ ডিভিডিসহ)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳442

৳ 52015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 78

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ভূমিকা অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর মূলে আছে ওপেন সোর্স নীতি ও সেই অপারেটিংসিস্টেমের উত্তম বৈশিষ্ট্যাবলী। লিনাক্স ফ্রি পাওয়া গেলেও যেকোনো বাণিজ্যিক অপারেটিং সিস্টেমের চেয়ে এটি উত্তম। একারণেই এই অপারেটিং সিস্টেমের প্রতি বিশ্বজুড়ে কম্পিউটার ব্যবহারকীদের আগ্রহ বাড়ছে। বাংলাদেশেও এ ব্যতিক্রমী নয়। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের কম্পিউটার ব্যবহারকারীদের লিনাক্সে আগ্রহ দেখা যাচ্ছে।

তবে অনেকেই অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্সকে এখনও তেমনভাবে ব্যবহার করছেন না। নূতন ব্যবহারকারীরা যাতে তাদের কম্পিউটারে লিনাক্স ইনস্টল, কনফিগার ও ব্যবহার করতে পারে সেজন্য এ পুস্তকটি রচনা করা হয়েছে। এখানে সহজ বাষা চিত্রসহকারে ইনস্টলেশন ও কনফিগাররেশন বর্ণনা করা হয়েছে ।পুস্তকটি নবীন ও মধ্যম স্তরের কম্পিউটার ব্যবহারকারীদের সাহায্য করবে।

লিনাক্স ব্যবহার শুরু করার জন্য প্রাথমিক ভাবে যেসব বিষয় জানা দরকার তা এ পুস্তকে আলোচনা করা হয়েছে। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম হিসেবেও লিনাক্সের তুলনা মেলা ভার। লিনাক্সের নেটওয়ার্কিং ফিচারসমূহও এতে আলোচনা করা হয়েছে। নূতন ও মধ্যম স্তরের লেখকদের জন্য রচিত বলে এই পুস্তকে গুহনোম ও কে ডেস্কটপ এনবায়রনমেন্ট সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়েছে। এ দুটি ডেস্কটপ এনবায়রনমেন্টের সাথে পরিচিত হয়ে পাঠক রেডহ্যাট/ফিডোরা লিনাক্সকে মাইক্রোসফট উইন্ডোজের মতোই ব্যবহার করতে পারবেন। রেডহ্যাট-লিনাক্স ৭.২ পুস্তকটি অনেকদিন থেকে বাজারে নেই।

রেড হ্যাট লিনাক্স বর্তমানে ফিডোরা লিনাক্স নামে পরিচিত। এখানো ফিডোরা লিনাক্সের উপরই আলোচনা করা হয়েছে। বইটি লিখে শেষ করার জন্য অনেকদিন যাবৎ অনবরত তাগাদা দিয়ে যাচ্ছে শ্রদ্ধেয় শাহীদ হাসান তরফদার। তাঁর সাথে আরো অনেকে ক্রমাগত তাগাদা ও উৎসাহ দিয়ে চলেছেন। অনেক পাঠক তাদের সুচিন্তিত মতামত জানিয়েছেন। তাদের সবার প্রতি আতি কৃতজ্ঞ। সুহৃদ সরকার

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম রেডহ্যাট ফিডোরা লিনাক্স (সিডি/ ডিভিডিসহ)
ইংরেজি নাম Redhat Fidora Linax (With CD/DVD)
লেখক সুহৃদ সরকার
প্রকাশনী জ্ঞানকোষ প্রকাশনী
বিষয় অপারেটিং সিস্টেম
আইএসবিএন 9789848812648
পৃষ্ঠা সংখ্যা ৭১৫
ভাষা bangla
বাঁধাই paperback
সংস্করণ 3
প্রথম প্রকাশ ২০১০
পৃষ্ঠা সংখ্যা715
ভাষাbangla
ISBN9789848812648
বান্ডিংpaperback
সুহৃদ সরকার

লেখক সম্পর্কে

সুহৃদ সরকার

সুহৃদ সরকার, জনপ্রিয় তথ্যপ্রযুক্তি বিষয়ক লেখক ও অনুবাদক। লেখালেখির আগ্রহ ছোটবেলা থেকেই, প্রথম লেখা ছাপা হয় শিশু পত্রিকায়, ১৯৮৫ সালে। তারপর লিখেছেন কবিতা, গল্প, প্রবন্ধ। ধর্ম-বিজ্ঞান-দর্শন থেকে সাহিত্য-সংস্কৃতি-শিল্প সববিষয়েই তার সমান আগ্রহ। পড়াশোনা করেছেন মেরিন ইঞ্জিনিয়ারিঙে, জাহাজেও ছিলেন বছর দুয়েক। কম্পিউটার নেটওয়ার্কিং ও প্রোগ্রামিং বিষয়ে লিখেছেন দুডজন বই, যার কয়েকটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিকভ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 442

৳ 52015% ছাড়