মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস

সূর্যের দিন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳102

৳ 12015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 18 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

“সূর্যের দিন" বইটির প্রথম দিকের কিছু কথাঃ এ বাড়ির নিয়ম হচ্ছে যাদের বয়স বারাের নিচে তাদের বিকেল পাঁচটার আগে ঘরে ফিরতে হবে। যাদের বয়স আঠারাের নিচে তাদের ফিরতে হবে। ছ'টার মধ্যে। খােকনের বয়স তেরাে বছর তিন মাস। কাজেই তার বাইরে থাকার মেয়াদ পাঁচটা। কিন্তু এখন বাজছে সাড়ে সাতটা। বাড়ির কাছাকাছি এসে খােকনের বুক শুকিয়ে তৃষ্ণা পেয়ে গেল। আজ বড়চাচার সামনে পড়ে গেলে ভূমিকম্প হয়ে যাবে। অবশ্যি চমৎকার একটি গল্প তৈরি করা আছেই। থােকন ভেবে রেখেছে সে মুখ কালাে করে বলবে—“সাজ্জাদের সঙ্গে স্কুলে খেলছিলাম, হঠাৎ দেখলাম বিরাট একটা মিছিল আসছে।

সবাই খুব স্লোগান দিচ্ছে—“জাগাে বাঙালি জায়গা। আমরা দূর থেকে দেখছি। এমন সময় গণ্ডগােল লেগে গেল। পুলিশের গাড়ির উপর সবাই ইট-পাটকেল মারতে লাগল। চারদিকে হৈচৈ ছােটাছুটি। আমি সাজ্জাদকে সঙ্গে নিয়ে ছুটতে লাগলাম। পেছনে পটাপট শব্দ হচ্ছে, বােধহয় গুলি হচ্ছে। আমরা আর পেছন ফিরে তাকাই নি, ছুটছি তাে ছুটছিই। ফিরতে দেরি হলাে এই জন্যে।” | খুব বিশ্বাসযােগ্য গল্প। আজকাল রােজই মিছিল হচ্ছে। আর রােজই গণ্ডগােল হচ্ছে। মিছিলের ঝামেলায় পড়ে যাওয়ার কথা সবাই বিশ্বাস করবে। কিন্তু মুশকিল হচ্ছে, বড়চাচাকে ঠিক সাধারণ মানুষের পর্যায়ে ফেলা যায় না। তার সম্ভবত তিন নম্বর চোখ বলে কিছু আছে, যা দিয়ে তিনি

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সূর্যের দিন
ইংরেজি নাম Surjer Din
লেখক হুমায়ূন আহমেদ
প্রকাশনী জ্ঞানকোষ প্রকাশনী
বিষয় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
আইএসবিএন 9789848812679
পৃষ্ঠা সংখ্যা ৭১
ভাষা bangla
বাঁধাই hard cover
সংস্করণ ২০১৫ সাল
পৃষ্ঠা সংখ্যা71
ভাষাbangla
ISBN9789848812679
বান্ডিংhard cover
হুমায়ূন আহমেদ

লেখক সম্পর্কে

হুমায়ূন আহমেদ

বাংলা সাহিত্যের এক কিংবদন্তী হুমায়ূন আহমেদ। বিংশ শতাব্দীর বাঙালি লেখকদের মধ্যে তিনি অন্যতম স্থান দখল করে আছেন। একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার এ মানুষটিকে বলা হয় বাংলা সায়েন্স ফিকশনের পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি বেশ সমাদৃত। বাদ যায়নি গীতিকার কিংবা চিত্রশিল্পীর পরিচয়ও। সৃজনশীলতার প্রতিটি শাখায় তাঁর সমান বিচরণ ছিল। অর্জন করেছেন সর্বোচ্চ সফলতা এবং তুমুল জনপ্রিয়তা। স্বাধীনত...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 102

৳ 12015% ছাড়