আত্মউন্নয়নমূলক বই

ওপরে ওঠার সিঁড়ি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳128

৳ 17025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 42

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ক্যারিয়ার বিষয়ক লেখায় ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন আরাফাত শাহরিয়ার। কয়েক বছর ধরে এ নিয়ে লিখেছেনও বিস্তর। মুখোমুখি হয়েছেন সফল মানুষদের। ক্যারিয়ার বিষয়ক লেখা এ পর্যন্ত মলাটবন্ধী হয়েছে তিনটি।

এবারের বইমেলায় বের হয়েছে তরুণ এ সাংবাদিক ও লেখকের ‘ওপরে ওঠার সিঁড়ি’। ঐতিহ্য থেকে বের হওয়া এ বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। এর আগে প্রকাশিত লেখকের একই বিষয়ের বই ‘নিজেই গড়ুন নিজের ক্যারিয়ার’ ও ‘চাকরিই আপনাকে খুঁজবে’।

বইটির বিষয়ে জানতে চাইলে লেখক বাংলানিউজকে বলেন, ক্যারিয়ার বিষয়ক এটি আমার তৃতীয় বই। কর্মক্ষেত্রে উন্নতির কার্যকরী সব দাওয়াই বাতলে দেওয়া হয়েছে এটাতে। চাকরির শুরুতে নানান ঝক্কি-ঝামেলা, পদোন্নতি লাভের উপায়, দক্ষতা, পেশাদারিত্ব, নেতৃত্ব ও টিমওয়ার্কের গুণ, বছর শেষে কাজের মূল্যায়নসহ কর্মক্ষেত্রের জন্য দরকারি সব লেখা দিয়ে সাজানো হয়েছে বইটি।

বইয়ের ফ্ল্যাপ থেকে জানা যায়, লেখক আরাফাত শাহরিয়ারের জন্ম জামালপুর জেলার সরিষাবাড়ী। সৃজনশীল পারিবারিক আবহে দশম শ্রেণীতে পড়া অবস্থায় প্রকাশিত হয় কাব্যগ্রন্থ ‘বজ্রকণ্ঠ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে। বর্তমানে দৈনিক কালের কণ্ঠে সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত। কালের কণ্ঠের প্রতিদিনের শিক্ষা বিষয়ক পাতা ‘পড়ালেখা’, শিক্ষাবিষয়ক সাপ্তাহিক ক্রোড়পত্র ‘সিলেবাসে নেই’ ও ক্যারিয়ার বিষয়ক পাতা ‘বাতিঘর’-এর বিভাগীয় সম্পাদক তিনি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ওপরে ওঠার সিঁড়ি
ইংরেজি নাম upre othar sheri
লেখক আরাফাত শাহরিয়ার
প্রকাশনী ঐতিহ্য
বিষয় আত্মউন্নয়নমূলক বই
আইএসবিএন 9789847761527
পৃষ্ঠা সংখ্যা ৮৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৪
পৃষ্ঠা সংখ্যা88
ভাষাbangla
ISBN9789847761527
বান্ডিংhard cover
আরাফাত শাহরিয়ার

লেখক সম্পর্কে

আরাফাত শাহরিয়ার

শিশুসাহিত্যিক, গল্পকার, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক জনপ্রিয় লেখক আরাফাত শাহরিয়ার। লেখালেখিতে হাতেখড়ি ইশকুলবেলায়। ছোটদের রাজ্য রঙিন করতে লিখছেন দুই যুগ ধরে। লিখেন বড়দের জন্যও। শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য লিখছেন দুই দশকের বেশি সময় ধরে। শীর্ষ জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত লেখা ছাপা হয়। সৃজনশীল পারিবারিক আবহে দশম শ্রেণিতে পড়া অবস্থায় বেরোয় কাব্যগ্রন্থ ‘বজ্রকণ্ঠ’। প্রকাশিত গ্রন্থ ১২টি। দুটি শিশু-কিশোর গ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 128

৳ 17025% ছাড়