শায়খ আব্দুল কাদির জিলানি (রহ.) প্রণীত ফুতুহুল গায়ব-এর ব্যাখ্যা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"শায়খ আব্দুল কাদির জিলানি (রহ.) প্রণীত ফুতুহুল গায়ব-এর ব্যাখ্যা":
শায়খ আব্দুল কাদির জিলানি (রহ.) বলেন, তুমি যদি তাকওয়ার অবস্থায় থাকো, তাহলে তােমার উপর যাই আপতিত হােক না কেন, শরিয়তের পরিপূর্ণ অনুসরণ করবে। এটা প্রথম পদক্ষেপ। অনুরূপ বিলায়েতের অবস্থায় এবং প্রবৃত্তিপরায়ণতা নিশ্চিহ্ন হওয়ার পরও যথাযথভাবে শরিয়তের আদেশ পালন কোরাে, এর সীমারেখা লঙ্ঘন করাে না। এটা হলাে দ্বিতীয় পদক্ষেপ। আল্লাহর কর্মে সন্তুষ্টি ও সহমত পােষণ করাে এবং আবদাল, গাউস, কুতুব ও সিদ্দিকের আধ্যাত্মিক অবস্থায় ফানা হয়ে যাও। এগুলাে হলাে সর্বশেষ আধ্যাত্মিক অবস্থা।
ভাগ্যের পথে বাধা না দিয়ে পথ ছেড়ে সরে দাঁড়াও, দমন করাে মন। আর প্রবৃত্তিকে, জিহ্বাকে বিরত রাখাে অভিযােগ-অনুযােগ থেকে। এমন করলে ভাগ্য ভালাে হলে আল্লাহ তােমার কল্যাণ, সুখ-সমৃদ্ধি আরও বাড়িয়ে দেবেন। ভাগ্য খারাপ হলে এক্ষেত্রে তার আনুগত্যের মাধ্যমে তােমাকে রক্ষা করবেন, তােমার উপর থেকে যাবতীয় নিন্দা-ভৎসনা দূর করবেন এবং এ সময়টুকু অতিক্রান্ত হওয়া ও মেয়াদ শেষ হওয়ার পর এটা দূরীভূত হওয়া পর্যন্ত তােমাকে এর মধ্যেই নিমগ্ন রাখবেন। যেমন রাত চলে গেলে ফোটে দিনের আলাে, শীতের ঠান্ডার পর আসে গ্রীষ্মকাল। তােমার জন্য এগুলাে শিক্ষণীয় উপমা, তাই উপদেশ গ্রহণ করাে।
শায়খ আব্দুল কাদির রাদ্বিয়াল্লাহু আনহু এখানে পরিষ্কারভাবে প্রতিটি আধ্যাত্মিক অবস্থানে শরিয়তের আদেশ ও নিষেধ পালন করার বাধ্যবাধকতার কথা বলেছেন।
বইয়ের তথ্য
| নাম | শায়খ আব্দুল কাদির জিলানি (রহ.) প্রণীত ফুতুহুল গায়ব-এর ব্যাখ্যা |
|---|---|
| ইংরেজি নাম | sayekh abdul kader jilani pronito fathul gayob ar bakkha |
| লেখক | শাইখুল ইসলাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া, মাও. আব্দুল্লাহ যোবায়ের, প্রফেসর ড. মোঃ আব্দুর রশীদ |
| প্রকাশনী | ঐতিহ্য |
| বিষয় | ইসলামী বিধি বিধান ও মাসয়ালা-মাসায়েল |
| আইএসবিএন | 9789847764395 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৪৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৮ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!