হৃদয়ে আমার মির্জা গালিব
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
উর্দু কবিতার অন্যতম সেরা স্তম্ভ মির্জা গালিবের বিষয় অভিমান। ইংরেজিতে অভিমানের যথার্থ প্রতিশব্দ নেই বলে পশ্চিমা বিশ্বে গালিবের পরিচিতি কম। অভিমানের প্রকাশ যে কত মধুর হতে পারে গালিব তা দেখিয়েছেন প্রকরণ ও উপস্থাপনাকে নানাভাবে খেলিয়ে। দুপঙক্তির একটি মাত্র শের যে কী অতুলনীয় রূপ ও ভাব প্রকাশ করতে সক্ষম-পাঠক তার কিঞ্চিত ছোঁয়া পাবেন পঙক্তি পাঠের পর। গালিবকে বলা হয় মুশকিল পসন্দ কবি। আবু সয়ীদ আইয়ুবের মতে তিনি উর্দু ভাষার দুরূহতম ও সূক্ষ্মতম কবি। বাংলা ভাষায় গালিব অনুবাদ না হওয়ার এটি একটি বড় বাধা। মীর তকী মীরের পর মির্জা গালিব কাব্যে অনূদিত হওয়া আধুনিক বাংলা সাহিত্যের একটি বড় অর্জন। আশা করি, এটিও পাঠকের কাছে জনপ্রিয়তা পাবে।
বইয়ের তথ্য
| নাম | হৃদয়ে আমার মির্জা গালিব |
|---|---|
| ইংরেজি নাম | ridoye Amar mirza galib |
| লেখক | বুলবুল সরওয়ার |
| প্রকাশনী | ঐতিহ্য |
| বিষয় | অনুবাদ কবিতা |
| আইএসবিএন | 9789847762340 |
| পৃষ্ঠা সংখ্যা | ৭৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
