ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৬টি পাতা পড়ে দেখুন

ব্যঙ্গ ও রম্যরচনা

কীয়েক্টাবস্থা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳306

৳ 36015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 54

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘কীয়েক্টাবস্থা’ বইয়ের সংক্ষিপ্ত লেখা: লেখকের বিচিত্র অভিজ্ঞতাপুষ্ট জীবনের গল্প। এই বইটিতে উল্লিখিত সকল চরিত্র বাস্তব, সকল কাহিনী নির্ভেজাল সত্য। রহস্য, রোমাঞ্চ, ভ্রমণ, প্রেম, বিরহ, কিংবা একজন নিরীহ ছাত্রের গতানুগতিক জীবন এই রম্যগল্পগুলোর বিষয়বস্তু হলেও, একটি বিশেষ ক্ষেত্রে বইটি যেন এক সূত্রে গাঁথা মালা। আর সেই সুতাটি হল প্রাত্যহিক জীবনের নানা বিড়ম্বনা। প্রতিটি গল্পের শুরুতে আমরা দেখতে পাই কিছু নিদারুন ঘটনা, আর শেষে গিয়ে এক চিলতে রোদ্দুরের মত এক টুকরো হাসি।

ঠিক যেমনটি আমাদের যাপিত জীবন।

কীয়েক্টাবস্থার গল্পগুলোর সূতিকাগার পৃথিবীর নানা প্রান্ত। কখনো তা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের ছাত্রহল, কখনো তা হিমালয়ের পাদদেশ কিংবা নেপালের দুর্গম পথ, কখনো কাতারের উষর বিমানবন্দর, কখনো নিউ মেক্সিকো কিংবা মার্কিন মুলুকের বিভিন্ন অঙ্গরাজ্য।

জীবন, সেতো অনুমানের অতীত! একারণে ‘কীয়েক্টাবস্থা’ কোন মিথ নয়, সত্য। যে ছেলেটি আজ সানন্দে প্রকৌশল যন্ত্র নিয়ে খুটখাট করে, যে মেয়েটি চিকিৎসক হওয়ার মানসে হাড়গোড় গোনে কিংবা যে ছেলেটি কোন কিছুর পরোয়া না করে ভার্সিটির ক্যাফেটেরিয়ায় বসে তাস পেটায় আর সিগ্রেট ফোঁকে, সকলেই তার নিজ নিজ জীবনের পরিক্রমায় নানা তিক্ত, বিচিত্র ও চমকপ্রদ অভিজ্ঞতা সঞ্চয় করে যায়। অভিজ্ঞতা লব্ধ হলে কেউ তা ভুলে যায়, কেউ তা মনে রাখে। আর কেউ কেউ এই তুচ্ছ লেখকের মত তা অহেতুক লিখে রাখে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কীয়েক্টাবস্থা
ইংরেজি নাম Kiyektabostha
লেখক মোস্তাকুর রহমান
প্রকাশনী আদর্শ
বিষয় ব্যঙ্গ ও রম্যরচনা
আইএসবিএন 9789849523468
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৮
ভাষাbangla
ISBN9789849523468
বান্ডিংhard cover
মোস্তাকুর রহমান

লেখক সম্পর্কে

মোস্তাকুর রহমান

মোস্তাকুর রহমানের জন্ম ১৯৮৭ সালের ৩১শে ডিসেম্বর, রংপুর শহরে। ডাকনাম সন্ধান। বাবা বজলার রহমান অবসরপ্রাপ্ত প্রকৌশলী, মা মাসুদা রহমান গৃহিণী। উচ্চমাধ্যমিক পর্যন্ত লেখকের পড়াশুনা রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে। তিনি ২০০৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো থেকে ২০১২ সালে মাস্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 306

৳ 36015% ছাড়