ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৮টি পাতা পড়ে দেখুন

শিক্ষাবিষয়ক

গবেষণায় হাতেখড়ি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳255

৳ 34025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 85

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"গবেষণায় হাতেখড়ি" বইয়ের ভিতরের লেখা: মানুষ সৃষ্টির সেরা জীব। কিন্তু কীভাবে আমরা তা হলাম? মানবসভ্যতার ইতিহাসের অগ্রগতির পেছনে বড় ভূমিকা রেখেছে আমাদের জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষ- আর তা সম্ভব হয়েছে গবেষকদের জন্য। গবেষণার মাধ্যমে অজানাকে জানা, নতুন উদ্ভাবন, রােগ-শােক-জরাকে জয় করা হয়েছে সম্ভব। কিন্তু গবেষণা বলতে আসলে কী বােঝায়? কীভাবে একজন নবীন গবেষক গবেষণার, জ্ঞান-বিজ্ঞানের রাজ্যে পা দেবেন?

কীভাবে গুছিয়ে কাজ করে সমস্যার সমাধান করবেন, কীভাবে গবেষণাপত্র লিখবেন ও কোথায় প্রকাশ করবেন, এমনকি কীভাবে একটা নতুন আইডিয়াকে গুছিয়ে লিখবেন, চিন্তা ও যাচাই করবেন— এসব নিয়ে নবীন গবেষকেরা অনেক সময়ই সমস্যায় পড়েন। আমি পেশায় ও নেশায় একজন কম্পিউটারবিজ্ঞানী। গবেষণাই আমার ধ্যানজ্ঞান। কিন্তু গবেষণা কীভাবে করতে হয়, তা আমাকে শিখতে হয়েছে।

আমার শিক্ষাগুরুদের হাতে স্নাতক এবং পরে পিএইচডি করার সময়ে অনেক কিছু ধাপে ধাপে হাতেকলমে শিখে, তবেই গবেষণার পদ্ধতি বুঝতে পেরেছি।

গবেষণার কৌশল সম্পর্কে জানার পরে আমার মনে হয়েছে, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এটা শেখা খুব কঠিন নয়— কেবল দরকার দিকনির্দেশনার। বাংলা ভাষায় গবেষণা করার পদ্ধতি নিয়ে খুব বেশি আলােচনা করা হয়নি, এ-সংক্রান্ত সবকিছুই ইংরেজিতে। তাই আমি চেয়েছি, গবেষণা করার নানা ধাপ, নানা দিককে মাতৃভাষা বাংলায় সবার কাছে তুলে ধরতে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গবেষণায় হাতেখড়ি
ইংরেজি নাম Gabeshanay Hate Khari
লেখক রাগিব হাসান
প্রকাশনী আদর্শ
বিষয় শিক্ষাবিষয়ক
আইএসবিএন 9789848875889
পৃষ্ঠা সংখ্যা ১১৮
ভাষা bangla
বাঁধাই hard cover
সংস্করণ ২০১৬ সাল
পৃষ্ঠা সংখ্যা118
ভাষাbangla
ISBN9789848875889
বান্ডিংhard cover
রাগিব হাসান

লেখক সম্পর্কে

রাগিব হাসান

রাগিব হাসানের পৈতৃক বাড়ি জামালপুরে, তবে সরকারি কর্মকর্তা ও স্কুলশিক্ষিকা মায়ের এই মেধাবী সন্তানটির জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। মেধার স্বাক্ষর রেখেছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে। পরবর্তীতে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগে, এবং সর্বোচ্চ মার্কস নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়া প্রতিটি বিভাগে ভালো ফলাফলের কারণে পেয়েছিলেন গোল্ড মেডেলও। বুয়েটে কিছুদিন শিক্ষকতা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 255

৳ 34025% ছাড়