সোনার পরমতলা (এইচএসবিসি-কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১১)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
মিজানুর খান
জন্ম : ১ জানুয়ারি ১৯৭২
পেশা : সাংবাদিকতা
হাজার বছরের বাঙালির জীবনে একাত্তরের মুক্তিযুদ্ধ সবচেয়ে মহৎ ঐতিহাসিক ঘটনা। যুদ্ধ করে স্বাধীন দেশ গঠনের এই ঘটনাটিতে জড়িয়ে আছে লাখো মানুষের প্রাণ বিসর্জন ও আত্মত্যাগের কাহিনি। যাঁরা এইসব কাহিনি নিয়ে শিল্পসাহিত্য রচনা করেছেন এবং এখনো করছেন তাঁরা আমাদের বিবেকের কণ্ঠস্বর ও নান্দনিক জীবনশিল্পী। এরকমই একটি গ্রন্থ মিজানুর খান-রচিত সোনার পরমতলা। ইয়োরোপের জার্মানি আর বাংলাদেশের পরমতলা গ্রামের পরিসরে তাঁর কাহিনি বিস্তৃত। যুদ্ধ, মানুষের লড়াই, কিছু বিরোধী মানুষের নৃশংস অমানবিক কার্যকলাপ, হত্যা ও মৃত্যুর ঘটনা তুলে ধরে মিজানুর খান দেখাতে চেয়েছেন যে, স্বাধীনতা, অসিত্মত্ব রক্ষা ও আত্মমর্যাদা বজায় রাখার লড়াইয়ের প্রাক্কালে বিশ্বের সকল দেশই এক। বিশ্বজুড়ে মানবপ্রজাতি একই নিয়তি বরণ করছে।
পরমতলা গ্রামের মুক্তিযুদ্ধ ও মায়ের নির্যাতনের কাহিনি আর জার্মানির যুদ্ধঘটনায় নারীর অসিত্মত্ব রক্ষার জন্য আত্মমর্যাদা ত্যাগের ঘটনা একই তাৎপর্য বহন করে। এই কাহিনির সঙ্গে লেখক জুড়ে দিয়েছেন বর্তমানের এক প্রবাসীর বেঁচে থাকার লড়াইকে। তার প্রেমের গল্প ও নির্মম বাসত্মবতার কাহিনিকে। এও তো এক জীবনযুদ্ধ। কাহিনির বিন্যাস অভিনব, ছোট ছোট শিরোনামে সাজানো। সময়ের ব্যবহার, স্থান-জগতের বিচিত্র প্রয়োগে উপন্যাসটি অভিনব। মুক্তিযুদ্ধভিত্তিক রচনাধারায় সোনার পরমতলা একটি মূল্যবান সংযোজন এবং এটির স্থান অবশ্যই গুরুত্বপূর্ণ।
বইয়ের তথ্য
| নাম | সোনার পরমতলা (এইচএসবিসি-কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১১) |
|---|---|
| ইংরেজি নাম | sonar porom tola 2011 |
| লেখক | মিজানুর খান |
| প্রকাশনী | ঐতিহ্য |
| বিষয় | মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস |
| আইএসবিএন | 9789848863848 |
| পৃষ্ঠা সংখ্যা | ৩২০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১১ |
| পৃষ্ঠা সংখ্যা | 320 |
| ভাষা | bangla |
| ISBN | 9789848863848 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!