বাংলা কবিতা

চাঁদের চিবুক

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳170

৳ 20015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 30

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মোহাম্মদ আছাদুজ্জামানের কবিতা পাঠ করলেই বোঝা যায় তিনি যাপনে, উচ্চারণে আর অনুভবে সার্বক্ষণিক কবি। তিনি তার যাপিত জীবনের আগাপাছতলা ছেঁকে কবিতাকে বের করে আনেন। এ জন্য তার কবিতা খুব সহজেই পাঠকের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক পাতিয়ে ফেলে। তার কবিতায় কসরতের কোনো চিহ্নমাত্র নেই, আছে অনায়াস উচ্চারণের ভঙ্গি। ফলে আছাদুজ্জামানের কবিতা পাঠককে দীর্ঘশ্বাসের মতো আরামদায়ক অনুভূতি দেয়। আছাদ কবিতা লেখেন অনুভবের ভেতরবাড়ি থেকে।

কবিতার মধ্যে তার নিজস্ব অনুভবের গভীরতা এত তীব্র আর গভীর থাকে যে, কবির ব্যক্তিগত অনুভব-অনুভূতি পাঠককে খুব সহজেই কাবু করে ফেলে, আক্রান্ত করে ফেলে, রাহুর মতো গ্রাস করে ফেলে। ফলে আছাদের কবিতা পাঠান্তে পাঠক অনেকক্ষণ একটা কাব্যিক আবেশ আর ঘোরের মধ্যে থাকেন। আছাদ তার কবিতায় এই ঘোর তৈরি করেন ছন্দ, তীব্র-তীক্ষ্ন রোমান্টিক কল্পনা, দারুণ স্পর্শকাতর আবেগ এবং দার্শনিক ভাবপ্রবণতা দিয়ে। চাঁদের চিবুক আছাদুজ্জামানের প্রথম কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ যথার্থ কবিতাপিপাসুদের আনন্দ দেবে, তৃপ্ত করবে—এ কথা বোধ করি অত্যুক্তি নয়। ড. কুদরত-ই-হুদা গবেষক-প্রাবন্ধিক

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম চাঁদের চিবুক
ইংরেজি নাম Chader Chibuk
লেখক মুহম্মদ আসাদুজ্জামান
প্রকাশনী আদর্শ
বিষয় বাংলা কবিতা
আইএসবিএন 9789848040232
পৃষ্ঠা সংখ্যা ৮৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৯
পৃষ্ঠা সংখ্যা88
ভাষাbangla
ISBN9789848040232
বান্ডিংhard cover
মুহম্মদ আসাদুজ্জামান

লেখক সম্পর্কে

মুহম্মদ আসাদুজ্জামান

Mohammed Asaduzzaman মোহাম্মদ আসাদুজ্জামান। জন্ম ১লা জানুয়ারি ১৯৫৭ শেরপুর জেলাস্থ শ্রীবরদী উপজেলাধীন কাকিলাকুড়া ইউনিয়নের গড়খোলা গ্রামে নানাবাড়িতে। পিতার নাম মোহাম্মদ আখতারুজ্জামান সরকার (ছোট মিয়া) এবং মাতার নাম রমিছা খাতুন। নিজ বাড়িতে দাদার গড়া মক্তবে লেখা-পড়ায় হাতেখড়ি। গরবীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গরবীকুড়া এ.কে. উচ্চ বিদ্যালয়, টেঙ্গুরপাড়া উচ্চ বিদ্যালয় এবং জামালপুর আশেক মাহমুদ কলেজে তিনি অধ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 170

৳ 20015% ছাড়