বাংলা কবিতা

নির্বাচিত কবিতা - কাজী নজরুল ইসলাম

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳510

৳ 60015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 90

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"বর্তমান সংগ্রহে কবিতা নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত-প্রতিষ্ঠিত নজরুলকেই বিশেষভাবে প্রাধান্য দেয়া হয়েছে। সাধারণভাবে, পুনরাবৃত্তির আশঙ্কা না থাকলে, জনপ্রিয় কবিতাগুলো বাদ দেয়া হয়নি। আমরা গুরুত্ব দিতে চেয়েছি বিপ্লবী নজরুলকে। বিদ্রোহী অভিধার প্রবল-প্রতাপের কারণে নজরুলের সাহিত্যিক ও রাজনৈতিক বিপ্লব বেশ খানিকটা আড়ালে পড়ে গেছে বলেই মনে হয়। এই মনে হওয়াটা কবিতার নির্বাচনে খানিকটা ভূমিকা হয়ত রেখেছে।

প্রেমের কবিতা বাছাইয়ে প্রাধান্য পেয়েছে অসংযমের বেহিসাবি অভিব্যক্তি, আর প্রকৃতির কবিতায় মুখ্যত আত্ম-আবিষ্কার-প্রবণ কবিতারাশি। ক্রোধ, বিপ্লব-বিদ্রোহ, বর্তমানময় বাস্তবতা এবং অন্যায্যতার বিরুদ্ধে সংগ্রাম—বাংলা কবিতায় ইতিপূর্বে প্রায় অনুপস্থিত এসব উপাদানকে কাব্যভাষার অধীন করতে পারাই নজরুলের কবিভাষার সর্বোত্তম অর্জন। এর সাথে প্রধানত প্রেম-প্রকৃতির কবিতায় যুক্ত হয়েছে বৈষ্ণব কবিতার আবহ, লোককবিতার উচ্চারণভঙ্গি, নারীসুলভ কথ্যভঙ্গি এবং সাধারণ বাতচিতের বিচিত্র উপাদান। আরো দুটো উপাদান নজরুলকে দারুণভাবে আবিষ্ট করে রেখেছিল বলেই মনে হয়। একটা হল, ধ্বন্যাত্মক শব্দের নিপুণ সংস্থান, আর অন্যটা ছন্দ-মিলের অটুট সমঝোতায় শব্দ-সমাবেশ।

এগুলোই, আমাদের বিবেচনায়, নজরুলের কবিভাষার প্রধান বৈশিষ্ট্য। বর্তমান সংকলনের কবিতা নির্বাচনে এগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দিকে মনোযোগ ছিল। ভাবগত প্রতিনিধিত্বের প্রয়োজনে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে অনুবাদকর্মকে। "

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নির্বাচিত কবিতা - কাজী নজরুল ইসলাম
ইংরেজি নাম Nirbachito Kabita - Kazi Nazrul.Islam
লেখক কাজী নজরুল ইসলাম, মোহাম্মদ আজম
প্রকাশনী আদর্শ
বিষয় বাংলা কবিতা
আইএসবিএন 9789849625063
পৃষ্ঠা সংখ্যা ২৭২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
কাজী নজরুল ইসলাম

লেখক সম্পর্কে

কাজী নজরুল ইসলাম

১৮৯৯ সালের ২৪ মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, গীতিনাট্যকার, অভিনয়শিল্পী, সুরকার ও প্রবন্ধকার। নজরুলের বাল্যকাল কেটেছে দুঃখ-দুর্দশায়। তাই তাঁর ডাকনাম ছিলো দুখু মিয়া। তাঁর বৈচিত্র্যময় শিক্ষাজীবন শুরু হয় গ্রামের মক্তবে। পিতৃহীন হওয়ার পর তিনি পড়ালেখা ছেড়ে যোগ দেন লেটোর দলে, যেখান থেকে তিনি কবিতা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 510

৳ 60015% ছাড়