ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৬টি পাতা পড়ে দেখুন

সমকালীন গল্প

প্রযত্নে- হন্তা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳281

৳ 33015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 49

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আপনার-আমার উভয়ের সময়ই মূল্যবান; কথা ঠিক কি না? ব্যক্তি হিসেবে মূল্য না-ও থাকতে পারে; জম্পেশ সামাজিক গবেষণা পরিচালনা করতে পারলে বলা যেত কী কী শর্তপূরণ সাপেক্ষে একজন মানুষ মূল্যবান, অন্যজন আম-কাঁঠাল হয়। সে যাকগে, আপনার সময় বাঁচাতে একটা সৎ পরামর্শ দিই। যদি এটাই আপনার পড়া আমার প্রথম বই হওয়ার সম্ভাবনা থাকে, তবে ক্রয়মূল্য পরিশোধ করতে মানিব্যাগ খুলে যে দঙ্গল নোটগুলোকে উৎখাত করেছেন, দোহাই তাদের ফিরিয়ে আনুন। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরাক বা না ফেরাক, টাকা ফিরিয়ে নিতে দ্বিতীয় চিন্তার সুযোগই নেই।

এ বইটি সেই বয়সে লেখা, যখন ভাবতাম লেখালেখির মাধ্যমে গোয়ালভরা ধান আর গোলাভরতি গরুর বিস্ময়কর সমাবেশ ঘটাব, যে কারণে এখানকার গল্পগুলো পড়ে দেড় মিনিট চুপচাপ চিন্তা করলে বিচক্ষণ মানুষমাত্রই উপলব্ধি করবেন জনৈক আনাড়ি অথচ নার্সিসিস্ট তরুণ নারিকেল আর কামরাঙাসহযোগে বিরিয়ানি রান্নার কসরত দেখিয়ে চলেছে এক সপ্তাহ যাবৎ, অথচ উনুনে আগুনই জ্বালানো হয়নি জানা নেই তার। ২০১৩-তে প্রকাশিত ‘বীক্ষণ প্রান্ত’ বইয়ের ‘কিন্তু’ গল্পটি পত্রিকায় ছাপানোর দুরভিসন্ধিতে বাংলাদেশের প্রতিষ্ঠিত সবগুলো দৈনিকেই ধরনা দিয়েছিলাম, সেই ধরনা ঘুণে খাওয়ার পরই নিশ্চিত হই লেখক হিসেবে আমি দিলদার! তবু লিখছি, কারণ লিখলে মানুষ হিসেবে নিজের মিডিওক্রিটিকে জায়েজ করার নানান অজুহাত দেওয়া যায়। আমার অন্য কয়েকটি বই পড়ার পর যদি অস্বস্তি জাগে, এই লোকের সমস্যা কী, তার লেখাজোখা এমন কেন অথবা সে কী বলতে চায়

একমাত্র সে ক্ষেত্রেই এই বইয়ের ‘...র্দাপ’ গল্পটি পড়ে অন্যগুলোর স্বাদ চেখে দেখতে পারেন (গল্প কি তরকারি যে চাখতে হবে? বইয়ের মতো গম্ভীর জিনিস নিয়ে ঠাট্টা-মশকরা, ছিঃ!) নইলে ফ্ল্যাপ পড়তে সময় অপচয় হলো অযথাই। ক্ষোভ অথবা আক্ষেপ নিয়ে জিলাপি খেতে খেতে দেশ ও জাতি উচ্ছন্নে যাচ্ছে ভাবতে ভাবতে যা মন চায় করুন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্রযত্নে- হন্তা
ইংরেজি নাম Projotne Honta
লেখক মাহফুজ সিদ্দিকী হিমালয়
প্রকাশনী আদর্শ
বিষয় সমকালীন গল্প
আইএসবিএন 9789849469667
পৃষ্ঠা সংখ্যা ১৭৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৮
পৃষ্ঠা সংখ্যা176
ভাষাbangla
ISBN9789849469667
বান্ডিংhard cover
মা

লেখক সম্পর্কে

মাহফুজ সিদ্দিকী হিমালয়

সমকালীন গল্প বিষয়ক লেখক · প্রকাশক: আদর্শ

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 281

৳ 33015% ছাড়