ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫টি পাতা পড়ে দেখুন

অর্থনীতি বিষয়ক গবেষণা, প্রবন্ধ ও পরিসংখ্যান

বিটকয়েন : ব্লকচেইন প্রযুক্তি এবং অন্যান্য মুদ্রা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳200

৳ 26725% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 67

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বই পরিচিতি এই মুহূর্তে গোটা পৃথিবীর সবচেয়ে আলোচিত শব্দ— বিটকয়েন। বিটকয়েন নিয়ে চারিদিকে এত কথা শোনা যাচ্ছে, এর মধ্যে কোনটি যে সঠিক কোনটি বেঠিক বলা মুশকিল। মোস্তফা তানিম একজন খনি শ্রমিকের মতো ঘটনার খুব গভীরে গিয়েছেন। বলা চলে, বিটকয়েন ব্যাপারটির মূলে পৌঁছে গেছেন। সাত সমুদ্র মন্থন করে তুলে এনেছেন, সবচেয়ে সঠিক, খাঁটি এবং জরুরি তথ্যগুলো। বলাবাহুল্য, আংশিক কোনো তথ্য নয়, পুরো এবং হালনাগাদ তথ্য।

আমি অর্থনীতি বুঝি না। বোঝার সাহসও নেই। কিন্তু এই বইটি পড়ে তুখোড় আনন্দ পেয়েছি। মনে হচ্ছিল থ্রিলার পড়ছি। সহজ, সরল, নির্মেদ বর্ণনা— সত্যিই বিস্ময়কর। আমি এখন জোর গলায় বলতে পারব— পৃথিবীর যে অল্প কয়েকজন মানুষ বিটকয়েনের মতো জটিল ব্যাপারটি বোঝেন, আমি তাদেরই একজন। একটি ছোট্ট বই পড়ে আমি এই যোগ্যতা অর্জন করে ফেললাম। বাংলা ভাষার ভাণ্ডার এই বইটির মাধ্যমে সমৃদ্ধ হলো। দারুণ, দারুণ, এটা একটি অতি দারুণ ঘটনা। - আশীফ এন্তাজ রবি -লেখক, সাংবাদিক বিট কয়েন কি? বিটকয়েন সাম্প্রতিককালের একটি অন্যতম আবিষ্কার, ব্লকচেইন প্রযুক্তির উপরে ভিত্তি করে তৈরী সর্বপ্রথম ক্রিপ্টো-মুদ্রা (cryptocurrency)। পৃথিবীতে ডলার, ইউরো, ইয়েন, রুপি, টাকা, ইত্যাদির মতো প্রায় দু'শ মুদ্রা রয়েছে। বিটকয়েন তাদের মতো একটি মুদ্রা, তবে এটা সফটওয়্যার হিসাবে নেটওয়ার্কে থাকে। এ সম্পর্কে নির্ভরযোগ্য এবং মজার সব তথ্য এ বইতে পাওয়া যাবে। বইটি কেন পড়বেন? বাংলা ভাষায় প্রকাশিত বিটকয়েনের উপর সর্বপ্রথম বই। মোস্তফা তানিমের এ বইটি পড়ার পরে বিটকয়েন, ক্রিপ্টোমুদ্রা এবং ব্লকচেইন সম্পর্কে আপনি অন্যকে বোঝাতে পারবেন, প্রশ্নের উত্তর দিতে পারবেন, নিজের জানার তেমন কিছুই বাকি থাকবে না। ভবিষ্যতে কি হতে যাচ্ছে সে বিষয়ে একটি ধারণাও পেয়ে যাবেন। এমনই সম্পূর্ণ এবং সুলিখিত বই এটি। খুবই নির্ভরযোগ্য, তথ্য বহুল বই।

এমন তথ্যসমৃদ্ধ বই ইংরেজি বা অন্যকোনো ভাষাতেও খুব একটা নেই। বইটিতে বিটকয়েন, ক্রিপ্টো-কারেন্সি এবং ব্লকচেইনের আদ্যোপান্ত অত্যন্ত সহজ-সরল ভাষায় বর্ণনা করে হয়েছে। বইটি পড়ে নিম্নোক্ত বিষয়গুলো যে কোনো পাঠক আত্মস্থ করতে পারবেন।এজন্যে এ বিষয়ে পূর্বজ্ঞান থাকার কোনোই দরকার নেই।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বিটকয়েন : ব্লকচেইন প্রযুক্তি এবং অন্যান্য মুদ্রা
ইংরেজি নাম Bitcoin- Block Chain and other Crypto-currencies
লেখক মোস্তফা তানিম
প্রকাশনী আদর্শ
বিষয় অর্থনীতি বিষয়ক গবেষণা, প্রবন্ধ ও পরিসংখ্যান
আইএসবিএন 9789849266457
পৃষ্ঠা সংখ্যা ১০৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৮
মোস্তফা তানিম

লেখক সম্পর্কে

মোস্তফা তানিম

মোস্তফা তানিম লেখালেখি করছেন দুই দশক ধরে। বাংলাদেশের যে স্বল্প সংখ্যক লেখক সায়েন্স ফিকশন লিখে পাঠকের মনোযোগ কেড়েছেন, মোস্তফা তানিম তাদেরই একজন। লেখক-তীর্থভূমি হিসেবে খ্যাত ''কচি কাঁচার আসর'' দিয়ে তার লেখক জীবনের সূচনা। নব্বই দশকে পত্রিকার জন্য দুই হাতে লিখেছেন। লেখালেখির মতো তার পেশাও ভীষণভাবেই বিজ্ঞানকেন্দ্রিক। বুয়েটে লেখাপড়ার পাট চুকিয়ে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের ট...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 200

৳ 26725% ছাড়