সমকালীন উপন্যাস

বিবি মরিয়মের উইল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳85

৳ 10015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 15

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বাংলা কবিতার ইতিহাসে আল মাহমুদের একজন রাজপুরুষের নাম। শুধু কবিতায় কেন— গল্প, উপন্যাস, প্রবন্ধ— সাহিত্যের সব শাখায়ই আল মাহমুদ সদম্ভে বিচরণ করেন। সত্যিকারের বাংলা উপন্যাস বলতে যদি কিছু বোঝায় তবে তার নিদর্শন আল মাহমুদের উপন্যাসে ভালোভাবেই পাওয়া যাবে।

তার উপন্যাসের প্লট, চরিত্র সবই এভূভণ্ডের। তর চরিত্র সৃষ্টির ক্ষমতা, উপলব্ধির গভীরতা প্রভৃতি পাঠককে চমৎকৃত করে। বিবি মরিয়মের উইল উপন্যাসটি পড়েও পাঠক চমৎকৃত হবেন। লেখক পরিচিতিঃ ১৯৩৬ খ্রিস্টাব্দের ১১ জুলাই তিতাস-এর পলি বিধৌত ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে আল মাহমুদ জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ।

একুশ বছর বয়স পর্যন্ত এ শহরে এবং কুমিল্লা জেলার সাধনা হাই স্কুলে ও চট্টগ্রামের সীতাকুণ্ড হাই স্কুলে পড়াশোনা করেন। এ সময়েই ঢাকা ও কলকাতার বিখ্যাত সাহিত্য পত্রিকাগুলোতে তার কবিতা প্রকাশিত হতে থাকে। বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় তার কবিতা প্রকাশিত হলে সমসাময়িক কবিমহলে তাঁকে নিয়ে আলোচনার সূত্রপাত হয়। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ লোক লোকান্তর (১৯৬৩)। লোক লোকান্তর ও কালের কলস— মাত্র এ দুটি কাব্যগ্রন্থের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমী পুরস্কারে ভূষিত হন। সোনালি কাবিন (১৯৭৩) তাকে খ্যাতির শীর্ষে পৌঁছায়। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের পর তিনি গল্প লেখার দিকে মনোযোগী হন। ১৯৭৫ সালে তার প্রথম ছোট গল্পগ্রন্থ পানকৌড়ির রক্ত প্রকাশিত হয়। ১৯৯৩ সালে বের হয় তার প্রথম উপন্যাস কবি ও কোলাহল। বাংলা উপন্যাসের ক্ষেত্রেও আল মাহমুদ মৌলিকতার দাবিদার। তার উপমহাদেশ, কাবিলের বোন বাংলা সাহিত্যের বিখ্যাত উপন্যাসগুলোর অন্যতম। আল মাহমুদ সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরে তিনি দৈনিক গণকন্ঠ পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। সাহিত্যপ্রতিভার স্বীকৃতি স্বরূপ তিনি একুশে পদকসহ বেশ কিছু সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে ফিলিপস সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ফররুখ স্মৃতি পুরস্কার ও জীবনানন্দ দাশ স্মৃতি পুরস্কার অন্যতম। ব্যক্তিগত জীবনে তিনি পাঁচ পুত্র ও তিন কন্যার জনক। মরহুমা সৈয়দা নাদিরা বেগম তার স্ত্রী।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বিবি মরিয়মের উইল
ইংরেজি নাম Bibi Moriomer Will
লেখক আল মাহমুদ
প্রকাশনী আদর্শ
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9789848875261
পৃষ্ঠা সংখ্যা ৪০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১২
পৃষ্ঠা সংখ্যা40
ভাষাbangla
ISBN9789848875261
বান্ডিংhard cover
আল মাহমুদ

লেখক সম্পর্কে

আল মাহমুদ

বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিদের একজন আল মাহমুদের কবিতার বই পড়েননি এমন সাহিত্যপ্রেমী খুঁজে পাওয়া ভার। গুণী এই কবি একাধারে একজন সাংবাদিক, শিশুসাহিত্যিক, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক। তবে সবকিছু ছাপিয়ে গেছে তার কবি পরিচয়। আধুনিক বাংলা কবিতা নানা দিক থেকে তার কাছে ঋণী থাকবে। বাচনভঙ্গি আর রচনাশৈলীতে তার কবিতা সমকালীন যেকোনো কবির তুলনায় অনন্য। ‘কবিতাসমগ্র’ (দুই খন্ড) ‘উড়ালকাব্য’, ‘সোনালি কাবিন’, ‘আল মাহমুদের স...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 85

৳ 10015% ছাড়