ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন

আত্ম-উন্নয়ন ও মোটিভেশন

ভাল্লাগে না

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳225

৳ 30025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন স্কুল, 10 Minute School-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। 10 Minute School-এ প্রতিদিন আড়াই লাখেরও বেশি শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশানো করছে। তিনি বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় অভূতপূর্ব অবদান রাখার জন্য ইতিমধ্যেই রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে পেয়েছেন Queen's Young Leader পুরস্কার। এ ছাড়া ২০১৮ সালে তিনি বিশ্বের স্বনামধন্য ফোর্বস ম্যাগাজিনের 30 Under 30 লিস্টে অন্তর্ভুক্ত হয়েছেন।

তার প্রথম বই ‘নেভার স্টপ লার্নিং' ছিল ২০১৮ সালের অমর একুশে গ্রন্থমেলার বেস্টসেলার। তিনি তার ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল থেকে প্রতিদিন শিক্ষণীয় নানা বিষয়ে ভিডিও তৈরি করে লাখো শিক্ষার্থীকে বিনা মূল্যে শিক্ষাদান করে যাচ্ছেন।। সূচিঃ* ভূমিকা – ৭* ভাল্লাগে না’র ইতিকথা- ১১* ভাল্লাগে না!- ১৭* কালকে করব- ২৫* কী করলাম জীবনে?- ৩২* পারব না- ৪১* লোকে কী বলবে?- ৪৭* কপালে নাই!- ৫৭* তো কী হইসে- ৬৪* আমার কী দোষ?- ৬৯* এই দেশের কিছু হবে না!- ৭৫* ফেসবুকে আমি হিট!-৮১* তুই আমাকে চিনস?- ৮৮* টেনশনে আছি- ৯৪* সময়ই তো পাই না- ১০৬* টাকা ছাড়া সম্ভব না!- ১১৫* মামা ছাড়া চাকরি নাই!- ১১৯* এখন আমি কী করব- ১২৬* মন বসে না কাজে- ১৩২* ও তো মেধাবী!- ১৪১* বন্ধুরা সব সাপ!- ১৪৬* আমি এমনই!- ১৫০* ব্যর্থতার সব ফর্মুলা একসঙ্গে- ১৫৯ ভাল্লাগে না’র ইতিকথা। ইতিকথা পরে বলছি। আগে বলি কীভাবে বইটা পড়বে। থাক, তার চেয়ে বরং বলি কীভাবে এই বইটা পড়বে না-

১. এক বসাতেই পুরো বই পড়ে শেষ করে ফেললা না, তাহলে দেখা যাবে অনুভব করার আগেই মূল অনুভূতিটা শেষ হয়ে যাবে। ২. বইটি কিন্তু আবার গান শুনতে শুনতে পড়া শুরু করে দিও না। বলা তো যায় না, দেখা গেল তীব্র অনুভূতিসম্পন্ন কোনো গান শুনতে শুনতে বইটি পড়লে, তারপর এই বইয়ের অনুভূতি আর তোমার ওই যে গানের তীব্র অনুভূতি—এই দুই অনুভূতির প্যাঁচ লেগে একটা বিদঘুটে অনুভূতির সৃষ্টি হয়ে গেল। ৩. ফোনে কথা বলতে বলতে বইটিতে হাত না দেওয়াই ভালো। যার সঙ্গে কথা বলছ, এখন বরং তার অনুভূতিটাই প্রাধান্য দাও। বইটি পড়ার সময় যা যা সঙ্গে রাখতে পারো-

১. হাইলাইটার : যেন গুরুত্বপূর্ণ অংশ দাগিয়ে রাখা যায়। ২. স্টিকি নোটস: (হলুদ রঙের আঠা লাগানো ছোট কাগজ) যেন নিজের কিছু আইডিয়া আসামাত্রই বইতে যোগ করে দেওয়া যায়। আর হ্যাঁ, বইয়ের কোথাও তুমি যদি এভাবে নতুন কিছু সংযোজন করো তাহলে অবশ্যই... অবশ্যই সেটার ছবি তুলে আমার ফেসবুক পেইজে (Ayman Sadiq) ইনবক্স করো। তাহলে হয়তো পরবর্তী সংস্করণে তোমার অংশটুকু জুড়ে দেওয়াও হবে। প্রিয় পাঠক, তাহলে আর দেরি কেন, চলো একসঙ্গেই শুরু করি পরবর্তী সংস্করণের কাজ….

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ভাল্লাগে না
ইংরেজি নাম Vallage Na
লেখক আয়মান সাদিক, অন্তিক মাহমুদ
প্রকাশনী আদর্শ
বিষয় আত্ম-উন্নয়ন ও মোটিভেশন
আইএসবিএন 9789848040170
পৃষ্ঠা সংখ্যা ১৬৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৯
পৃষ্ঠা সংখ্যা166
ভাষাbangla
ISBN9789848040170
বান্ডিংhard cover
আয়মান সাদিক

লেখক সম্পর্কে

আয়মান সাদিক

আয়মান সাদিক বিখ্যাত অনলাইন ব্যক্তিত্ব ও শিক্ষা উদ্যোক্তা আয়মান সাদিক বাংলাদেশের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার এক অন্য নাম। তিনি শুধু অনলাইন কন্টেন্ট তৈরির মাধ্যমেই এদেশের তরুণ সমাজের কাছে পৌঁছেছেন তা নয়, তাদের জন্য লিখেছেন বই ও আয়োজন করেছেন অগুণতি সেমিনার ও কর্মশালার, যেগুলো আলোকবর্তিকা হিসেবে নানাভাবে সাহায্য করেছে তাদের। বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল তায়েব ও গৃহিণী শারমিন আক্তার দম্পতি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 225

৳ 30025% ছাড়