ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৬টি পাতা পড়ে দেখুন

দেশী রান্না

মজাদার সব ইফতারি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳340

৳ 40015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 60

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

রান্না বিষয়টা এখন শিল্পে পরিণত হয়েছে। কেউ কেউ তো রান্না করে এখন স্বাবলম্বী। শখের বশে খোলা ইউটিউব চ্যানেল Cooking Studio By Umme’র সাফল্য তারই একটা প্রমাণ। প্রায় ২০ লাখ মানুষের ভালোবাসায় সিক্ত এই চ্যানেলে দেশি-বিদেশি ৭৭০টি রেসিপির ভিডিও আছে। রোজার মজাদার ইফতারিতে এমন সব রেসিপিগুলোই বাছাই করে নেওয়া হয়েছে, যেগুলো ইফতারে পরিবেশন করা হয়।

কেউ যদি রান্নার তেমন কিছুই না জানেন, উপকরণ দেখে বাজার করে এনে, প্রস্তুত প্রণালি দেখে মজাদার সব ইফতারি বানাতে পারবেন এই বইয়ের সাহায্যে। এ ছাড়া ঐতিহ্যগতভাবেই ইফতারে সুস্বাদু খাবার পরিবেশনের চল থাকায় অনেকেই রোজার মাসে চেষ্টা করেন নতুন নতুন আইটেম বানিয়ে সবাইকে চমকে দিতে। ইফতারের নানা রকম আইটেম রাস্তার পাশেও বিক্রি হয়, তবে স্বাস্থ্যের কথা ভেবেই অনেকে ইফতারি বাসায় বানিয়ে খেতে চান। যারা নতুন রাঁধুনি, তাদের জন্য এই বইয়ের রেসিপিগুলো ম্যাজিকের মতো সাহায্য করবে।

রেসিপির পাশাপাশি এখানে ইফতারি বানানোর কিছু টিপসও দেওয়া হয়েছে, যা রান্নার সময় দারুণ কাজে লাগবে। ইফতারের এমন কিছু আইটেমও এই বইয়ে স্থান পেয়েছে, যেগুলো ঈদের আপ্যায়নের জন্যও রান্না করা হয়। দেশি-বিদেশি, মজার ও বেশ কিছু আনকমন রেসিপিযুক্ত উম্মি সেলিমের রোজার মজাদার ইফতারি বইটি রান্নাপ্রিয় সবার হ্যান্ডবুক হয়ে উঠুক।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মজাদার সব ইফতারি
ইংরেজি নাম Mojadar Shob Iftari
লেখক উম্মি সেলিম
প্রকাশনী আদর্শ
বিষয় দেশী রান্না
আইএসবিএন 9789849554905
পৃষ্ঠা সংখ্যা ১৫২
ভাষা bangla
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা152
ভাষাbangla
ISBN9789849554905
উম্মি সেলিম

লেখক সম্পর্কে

উম্মি সেলিম

উম্মি সেলিমের জন্ম সৌদি আরবে। কিন্তু বাবা মা ও একমাত্র বোনের সাথে ঢাকাতেই বেড়ে ওঠা। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্নাতক ও স্নাতকোত্তর। ছোটবেলা থেকেই রান্নার প্রতি তার ভালোলাগা কাজ করত, সেই ভালোলাগার টানেই তিনি রান্নাটাকে এত দূর নিয়ে এসেছেন। তার বিশ্বাস রান্না একটি সহজ বিষয় আর সেটা মাথায় রেখেই তিনি কাজ করে যাচ্ছেন তার ইউটিউব চ্যানেল ‘কুকিং স্টুডিও বাই উম্মি’-এর পিছনে। বাংলাদেশের প্রথম আলো, ইত্তেফাক,...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 340

৳ 40015% ছাড়