নির্বাচন ও ভোটের শরয়ী বিধান
আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বর্তমান যুগের নষ্ট রাজনীতি নির্বাচন ও ভোট শব্দদুটিকে এতটা বদনাম করে ছেড়েছে যে, বিভিন্ন কূটকৌশল, ধোঁকাবাজি, প্রতারণা, মিথ্যা দাবিদাওয়া ইত্যাদির ভাবনা এর অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এ জন্য অধিকাংশ ভদ্র ও অভিজাত লোক এই ঝামেলায় জড়াতে চান না। কেউ কেউ মনে করেন, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কেউ কেউ আবার ভোট প্রদান ও গ্রহণকে এক ধরনের হার-জিতের খেলা হিসেবে দেখেন। আর এক শ্রেণির লোক সামান্য কিছু টাকার বিনিময়ে বা অসাধু রাজনীতিকদের মিথ্যা প্রতিশ্রুতি দ্বারা প্রভাবিত হয়ে নিজের মূল্যবান ভোটটি অপাত্রে প্রয়োগ করে বসেন। কিন্তু তারা এদিকে লক্ষ করেন না যে, এই ভাঙাগড়ার খেলা শুধু জাগতিক লাভ-লোকসান পর্যন্তই সীমাবদ্ধ নয়; বরং এর সাথে গুনাহ ও সওয়াবের বিষয়ও সম্পৃক্ত রয়েছে।
সময়ের এই ইলমী প্রয়োজনকে সামনেই রেখেই মাকতাবাতুল হেরা থেকে সংশ্লিষ্ট বিষয়ে চারজন মনীষীর বেশ কিছু প্রবন্ধ ‘নির্বাচন ও ভোটের শরয়ী বিধান’ নামে প্রকাশিত হয়েছে। এর পাঠক নির্বাচন ও ভোটের শরয়ী অবস্থান এবং বিধান সম্পর্কে জানার পাশাপাশি ভোটার হিসেবে তার অধিকার, ভোটের যথাযথ প্রয়োগক্ষেত্রে এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ভোটের মূল্য সম্পর্কেও সচেতন হয়ে যাবে, ইনশাআল্লাহ।
আল্লাহ তায়ালা আমাদের এই খেদমতকে কবুল করুন।
বইয়ের তথ্য
| নাম | নির্বাচন ও ভোটের শরয়ী বিধান |
|---|---|
| ইংরেজি নাম | Nirbachon o voter soriyi bidhan |
| লেখক | মাওলানা মুফতী মুহম্মদ শফী রহ., মুফতী রশীদ আহমদ লুধিয়ানভী রহ:, মুফতি মুহাম্মদ রফি উসমানি, শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী, মাওলানা মোহাম্মদ হারুনুর রশীদ সাহেব |
| প্রকাশনী | মাকতাবাতুল হেরা |
| বিষয় | ইসলামী রাষ্ট্রনীতি, রাজনীতি, আন্দোলন ও অন্যান্য শাসনব্যবস্থা |
| পৃষ্ঠা সংখ্যা | ২৪০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৮ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
