কবিতা সমগ্র/সংকলন

কবিতাসমগ্র

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳563

৳ 75025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 187

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"কবিতাসমগ্র" বইয়ের ফ্ল্যাপের কথাঃ মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের উত্তাল কালপর্বে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর আত্মপ্রকাশ। তারুণ্যশাসিত এই কবি একাধারে দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের নিবিষ্ট সাধক। মাটি, মানুষ ও ঐতিহ্যের প্রতি আমৃত্যু দায়বােধ তার কাব্যকে দিয়েছে মৃত্তিকালগ্ন ও শিকড়স্পর্শী চারিত্র্য। নিজেকে ‘শব্দ-শ্রমিক’ উল্লেখ করে তিনি কাঁধে তুলে নিয়েছেন সাম্যবাদী সমাজ-নির্মাণের নিষ্ঠা। তাই তার কবিতায় সকল অসাম্য, শােষণ, নিপীড়ন, স্বৈরাচার, সাম্প্রদায়িকতা ও নব্য-ঔপনিবেশিকতার বিরুদ্ধে বারবার ঝলসে উঠেছে অগ্নিক্ষরা প্রতিবাদ।

পাশাপাশি, প্রেমের কবিতায় আর্দ্রস্বরে তিনি মেলে ধরেছেন মগ্ন চৈতন্যের বর্ণিল ভুবন। লক্ষণীয় যে, উদ্দীপনা-উন্মুখ ও সামষ্টিক চেতনার সমস্বরী হয়েও রুদ্রের কবিতা শৈল্পিক অঙ্গীকার থেকে বিচ্যুত হয়নি। জীবন ও শিল্পের, প্রতিবাদী চৈতন্য ও কাব্য-নিরীক্ষার এই নির্বিরােধ মেলবন্ধনই রুদ্রের কবিতার মৌল শক্তি- যা তার বিপুল পাঠকপ্রিয়তারও কুললক্ষণ। মাত্র পঁয়ত্রিশ বছরের স্বল্পায়ু জীবনের তুলনায় রুদ্রের সৃষ্টিশীলতা পরিমাণে সুপ্রচুর।

ঈর্ষণীয় সংখ্যক কবিতা ছাড়াও তিনি রচনা করেছেন অসংখ্য গান, গল্প, গদ্য; একটি কাব্যনাট্য ও চিত্রনাট্য। বর্তমান সংকলনে কবির সকল গ্রন্থিত ও অগ্রন্থিত কবিতা মুদ্রিত হল। সুরারােপিত গানসমূহও সন্নিবেশিত হয়েছে এ সংকলনে আমাদের প্রত্যাশা, ‘তারুণ্যের দীপ্র প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর এই কবিতাসমগ্র তারুণ্যশক্তির দুর্নিবার অভিযাত্রার পাথেয় হয়ে উঠবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কবিতাসমগ্র
ইংরেজি নাম Kabitasamagra
লেখক রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
প্রকাশনী অক্ষর প্রকাশনী
বিষয় কবিতা সমগ্র/সংকলন
আইএসবিএন 9789849041337
পৃষ্ঠা সংখ্যা ৭১৫
ভাষা bangla
বাঁধাই hard cover
সংস্করণ ২০১৬ সাল
পৃষ্ঠা সংখ্যা715
ভাষাbangla
ISBN9789849041337
বান্ডিংhard cover
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

লেখক সম্পর্কে

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

Rudro Muhommod Shohidullah (জন্ম: ১৯৫৬ সালের ১৬ অক্টোবর, মৃত্যু: ১৯৯১ সালের ২১ জুন) একজন প্রয়াত বাংলাদেশী কবি ও গীতিকার যিনি "প্রতিবাদী রোমান্টিক" হিসাবে খ্যাত। আশির দশকে কবিকণ্ঠে কবিতা পাঠে যে কজন কবি বাংলাদেশী শ্রোতাদের কাছে প্রিয় হয়ে ওঠেন তিনি তাদের অন্যতম। তার জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম "বাতাসে লাশের গন্ধ"। এই কবির স্মরণে বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলার মিঠেখালিতে গড়ে উঠেছে "রুদ্র স্মৃত...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 563

৳ 75025% ছাড়