সমকালীন উপন্যাস

চার দেয়ালের ঘর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳75

৳ 10025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 25

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ফ্ল্যাপে লিখা কথা এ উপন্যাসের নায়িকা মেঘনীল। ছাত্রজীবন শেষ হতে না হতেই একেবারে নিজস্ব সিদ্ধান্তে সে বিয়ে করে ফ্যালে এক সহপাঠীকে। আয়উপার্জনের নেই ঠিক ঠিকানা। তবু ঘর বাঁধে। চার দেয়ালের ঘর। ভালোবাসার নিটোল জমিন। আস্থার অটুট বন্ধন। দীর্ঘ সাত বছরের নিষ্ফলা দাম্পত্যজীবনের অবসান ঘটিয়ে মেঘনীল গর্ভবতী হতে তার শরীরজুড়ে ঢল নামে, চারদেয়ালের ঘরে কোথায় যেন অদৃশ্য ফাটল ধরে।সূক্ষ্ম সে ফাটল ভয়ানক অন্তর্ভেদী, চোখে পড়ে আবার পড়ে না।

এ সময়ে, এই গর্ভবহনের কালে কি নারী শরীর থেকে বিশেষ কোনো ঘ্রাণ ছড়ায়? নারী এবং বৃক্ষে তফাৎ কতটুকু? বৃক্ষ ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়, নারী কি তা দেয় না? এমন কি মাটি আঁকড়ানো শেকড় যেমন বৃক্ষের চরিত্রে দেয় দৃঢ়তা, নারীও কি সংসার জমিনের সব ফাটল বন্ধ করে দৃঢ়বন্ধন এনে দেয়নি? তাহলে ঘ্রাণ থাকবে না কেন? বৃক্ষের যেমন বয়সে রঙ বদলায় ঘ্রাণ বদলায়; নারীর ক্ষেত্রেও তা হলে পারে বই কী! চারাগাছের বর্ণগন্ধ আর ফুলে ভরা বসন্তবেলার বৃক্ষের কি একই বর্ণগন্ধ হয়? নারীও তাই।

যতদিন সে বালিকা তার এক প্রকার ঘ্রাণ, ঋতুমতি হওয়ামাত্র সেই ঘ্রাণে যুক্ত হয় মধু এবং বিষ, আমিয়-গরল। তারপর নারী হয়ে ওঠার কাল এবং তারও পরে মাতৃত্বের সর্বপাবি ঢল নামার মৌসুম। এক এক স্তরে নারী এক এক রকম ঘ্রাণ ছড়ায়। কে জানে কুহক মদির সেই ঘ্রাণ চার দেয়ালের ঘরের কোথাও কখনো দীর্ঘশ্বাস ছড়ায় কি না! কেঁপে ওঠে কিনা কোনো দেয়াল!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম চার দেয়ালের ঘর
ইংরেজি নাম Char Deyaler Ghor
লেখক রফিকুর রশীদ
প্রকাশনী অক্ষর প্রকাশনী
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9789849026754
পৃষ্ঠা সংখ্যা ৮০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৩
পৃষ্ঠা সংখ্যা80
ভাষাbangla
ISBN9789849026754
বান্ডিংhard cover
রফিকুর রশীদ

লেখক সম্পর্কে

রফিকুর রশীদ

রফিকুর রশীদ। জন্ম ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরু হয় তাঁর কর্মজীবন। মন টেকে না সেখানে। যােগ দেন কলেজ। শিক্ষকতায়। দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা শেষে মেহেরপুরের গাংনী কলেজ থেকে তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেন। নিভৃতে কাব্যচর্চা দিয়ে শুরু হলেও সত্তর দশকের শেষভাগে পত্র-পত্রিকায় গল্প লিখেই তাঁ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 75

৳ 10025% ছাড়