সাহিত্য-সমালোচক বুদ্ধদেব বসু
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
রবীন্দ্র-উত্তর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান স্থপতি বুদ্ধদেব বসু। কবি-ঔপন্যাসিক-গল্পকার-নাট্যকার-প্রাবন্ধিক-অনুবাদক-সমালোচক-নানা পরিচয়েই তিনি পরিচিত। বুদ্ধদেব বসুর সাহিত্যকর্ম নিয়ে ইতঃপূর্বে অনেক গ্রন্থ প্রকাশিত হয়েছে। কিন্তু বুদ্ধদেবের শিল্পদৃষ্টি ও সাহিত্য-সমালোচনা নিয়ে স্বতন্ত্র কোনো গ্রন্থ আমাদের নজরে পড়েনি।
হিমেল বরকত বক্ষ্যমাণ গ্রন্থে বুদ্ধদেবের শিল্পদৃষ্টি ও সাহিত্য-সমালোচনা বিষয়ে যে বিশ্লেষণাত্মক বিবেচনা উপস্থাপনা করেছে, ধারণা করি, তা কৌতূহলী পাঠকের মনোযোগ আকর্ষণ করবে। এ বই পাঠক-গবেষকের কাছে বুদ্ধদেব বসু সম্পর্কে ভিন্ন এক ধারণা সঞ্চারে সমর্থন হবে বলে আমার দৃঢ বিশ্বাস।
গীতল, সাবলীল এবং কৌণিক গদ্যে হিমেল বরকত সাজিয়ে তোলেন আপন ভাষ্য। বক্ষ্যমাণ গ্রন্থেও কৌতূহলী পাঠক বিশ্লেষণের পাশাপাশি অনুপম গদ্যের সান্নিধ্য লাভ করবেন। হিমেল বরকতের এ বই শিক্ষার্থীর কাজে লাগবে, কাজে লাগবে সাধারণ পাঠকের। অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ
বইয়ের তথ্য
| নাম | সাহিত্য-সমালোচক বুদ্ধদেব বসু |
|---|---|
| ইংরেজি নাম | Sahityo-somalochok Buddhodeb Bosu |
| লেখক | হিমেল বরকত |
| প্রকাশনী | অক্ষর প্রকাশনী |
| বিষয় | সাহিত্যিক, কবি ও সংগীত ব্যক্তিত্ব |
| আইএসবিএন | 9789849026853 |
| পৃষ্ঠা সংখ্যা | ১১২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!