কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং ভাষা

কোডিং ইন্টারভিউ : প্রস্তুতি, সমস্যা ও সমাধান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳221

৳ 29525% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 74

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে যে, মামার জোর থাকলে যোগ্যতা ছাড়াই চাকরি পাওয়া যায়। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে চাকরি পাওয়ার জন্য ঘুষ দিতে হয়। তবে আমাদের দেশের সফটওয়্যার কোম্পানিগুলোতে প্রোগ্রামার হিসেবে চাকরি পাওয়ার জন্য মামার জোর যথেষ্ট নয়, কারণ তাদের কাজগুলোই এমন যে, যথেষ্ট যোগ্যতাসম্পন্ন লোক না নিলে তাদের পক্ষে ক্লায়েন্টদের সন্তুষ্ট করা সম্ভব হয় না।

আমাদের দেশের সব সফটওয়্যার কোম্পানিতে ইন্টারভিউয়ের সময় হয়তো অ্যালগরিদমের ওপর জোর দেওয়া হয় না, কিন্তু শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানিগুলোতে অ্যালগরিদম-ভিত্তিক প্রশ্নের গুরুত্ব বেশি। কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে অ্যালগরিদম কোর্সে এখনো মূলত জানা অ্যালগরিদম মুখস্থ লিখতে দেওয়া হয়। তাই ভালো সফটওয়্যার কোম্পানিতে (দেশে কিংবা দেশের বাইরে) ইন্টারভিউ দিতে হলে আলাদাভাবে প্রস্তুতি নেওয়া জরুরি। তাদের জন্য এই বইটি যথেষ্ট উপকারে আসবে বলে মনে হয়। চতুর্থ শিল্পবিপ্লব কথাটি এখন সবাই বুঝে-না-বুঝে বলে বেড়াচ্ছে এবং তাতে সবার মনেই প্রশ্ন যে, ভবিষ্যতে আদৌ মানুষের জন্য চাকরি অবশিষ্ট থাকবে তো? এ কারণে সবাই এখন ডেটা সাইন্স, ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ হতে চাইছে।

কিন্তু এসব বাজওয়ার্ড (buzzword) সম্পর্কে দু-চার কথা জেনে কিংবা ইতিহাস মুখস্থ করে আসলে বিশেষজ্ঞ হওয়া যাবে না। তার জন্য আগে প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, পরিসংখ্যান, গণিত এই জিনিসগুলো বোঝা ও জানা জরুরি। তাই সুপ্রতিষ্ঠিত সফটওয়্যার কোম্পানিতে চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতিতেও এসব জিনিসের জ্ঞান বাড়ানো জরুরি। এজন্য একটা উপায় হলো প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা।

কিন্তু যাদের নিয়মিতভাবে প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়নি, তাদের জন্যও এই বই উপকারে আসতে পারে। তবে বইটি পড়ার আগে এই লেখকেরই বা অন্য যেকোনো লেখকের বেসিক প্রোগ্রামিংয়ের ওপর লেখা বইগুলো পড়ে নিলে সুবিধা হবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কোডিং ইন্টারভিউ : প্রস্তুতি, সমস্যা ও সমাধান
ইংরেজি নাম Coding Interview: Prostuti, Somosya O Somadhan
লেখক তামিম শাহরিয়ার সুবিন
প্রকাশনী দ্বিমিক প্রকাশনী
বিষয় কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং ভাষা
আইএসবিএন 9789848042106
পৃষ্ঠা সংখ্যা ১৮০
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০২০
পৃষ্ঠা সংখ্যা180
ভাষাbangla
ISBN9789848042106
বান্ডিংpaperback
তামিম শাহরিয়ার সুবিন

লেখক সম্পর্কে

তামিম শাহরিয়ার সুবিন

১৯৮২ সালের ৭ নভেম্বর ময়মনসিংহে জন্ম নেওয়া তামিম শাহরিয়ার সুবিন পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার শিক্ষাজীবন শুরু হয় হোমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অতঃপর এ কে উচ্চ বিদ্যালয় ও নটরডেম কলেজে পড়া শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনে শেষ করেন। সরকারি কর্মকর্তার ঘরে জন্ম নেওয়া সুবিনের প্রধান আকর্ষণ প্রোগ্রামিংকে ঘিরে। তিনি প্রোগ্রামিং বিষ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 221

৳ 29525% ছাড়