ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন

গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি

গণিতের কলাকৌশল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳255

৳ 34025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 85

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বাংলাদেশে গণিত উৎসবের কারণে শিক্ষার্থীদের গণিত শেখার আগ্রহ বাড়ছে। অনেক বছর ধরে বাংলাদেশে পাঠ্যবইয়ের বাইরে গণিত বই পাওয়া ছিল দুষ্কর। তবে এখন গণিতের ওপর অনেক বই পাওয়া যায়। তার পরও প্রাইমারি ও জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের জন্য লেখা বইয়ের সংখ্যা এখনো খুব কম। ছোটো ক্লাসের শিক্ষার্থী, বিশেষ করে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর জন্য একটি বই লেখার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই কিন্তু সময়-সুযোগ হচ্ছিল না।

এখন আমার ছেলে যেহেতু প্রাইমারি স্কুলে পড়ে, তাই অস্ট্রেলিয়া আসার পরে আমি এখানকার গণিত অলিম্পিয়াডের ওপর কিছু বই সংগ্রহ করে পড়াশোনা শুরু করি। আমার ছেলের গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের আরো অনেক শিশুর জন্য যদি একই কাজ করতে পারি, তাহলে কী চমৎকার একটি ব্যাপার হবে! তাই শেষ পর্যন্ত এরকম বই লেখার উদ্যোগ নিই। বইটি লেখার সময় আমাকে খুব বেশি মৌলিক চিন্তা করতে হয়নি, বরং বিদেশি বইয়ের সাহায্য নিয়েছি। তবে মূল চ্যালেঞ্জ ছিল বইটি আমাদের দেশের শিশুদের জন্য উপযোগী করে লেখা। এ ছাড়া সারা পৃথিবীতে গণিতের ভাষা কিন্তু একই।

আর আমাদের দেশের শিশুরা যখন বড়ো হয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করবে, তখন তাদের প্রতিযোগিতা (ও সহযোগিতা) করতে হবে সারা বিশ্বের দক্ষ মানুষদের সঙ্গে। তাই ভবিষ্যৎ পৃথিবীর জন্য নিজেকে তৈরি করতে হবে এবং এক্ষেত্রে তাদের সমস্যা সমাধানের দক্ষতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের ছেলেমেয়েদের জন্য একটি আন্তর্জাতিক মানের বই উপহার দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আর বইটি লেখার সময় তাহমিদ রাফি ও মোশারফ হোসেন অনেক সাহায্য করেছে। তাই তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ।

সূচিপত্র

ভূমিকালেখক পরিচিতিঅধ্যায় ১ – গাণিতিক সমস্যা সমাধানের কলাকৌশলঅধ্যায় ২ – সুশৃঙ্খল তালিকা তৈরি করাঅনুশীলনীসমাধানঅধ্যায় ৩ – প্যাটার্ন খুঁজে বের করাঅনুশীলনীসমাধানঅধ্যায় ৪ – ছবি এঁকে সমাধান করাঅনুশীলনীসমাধানঅধ্যায় ৫ – সমস্যাকে সহজ করে ফেলাঅনুশীলনীসমাধানঅধ্যায় ৬ – ত্রুটি অপসারণঅনুশীলনীসমাধানঅধ্যায় ৭ – টেবিল তৈরি করাঅনুশীলনীসমাধানঅধ্যায় ৮ – উলটো পথে সমাধানঅনুশীলনীসমাধানঅধ্যায় ৯ – যুক্তি প্রয়োগ করাঅনুশীলনীসমাধানঅধ্যায় ১০ – বীজগণিত ব্যবহার করাঅনুশীলনীসমাধানঅধ্যায় ১১ – ভিন্ন আঙ্গিকে চিন্তা করাঅনুশীলনীসমাধান

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গণিতের কলাকৌশল
ইংরেজি নাম Goniter kolakowshol
লেখক তামিম শাহরিয়ার সুবিন
প্রকাশনী দ্বিমিক প্রকাশনী
বিষয় গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি,বয়স যখন ৮-১২
আইএসবিএন 9789848042199
পৃষ্ঠা সংখ্যা ১৩২
ভাষা bangla
বাঁধাই board book
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা132
ভাষাbangla
বান্ডিংboard book
ISBN9789848042199
তামিম শাহরিয়ার সুবিন

লেখক সম্পর্কে

তামিম শাহরিয়ার সুবিন

১৯৮২ সালের ৭ নভেম্বর ময়মনসিংহে জন্ম নেওয়া তামিম শাহরিয়ার সুবিন পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার শিক্ষাজীবন শুরু হয় হোমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অতঃপর এ কে উচ্চ বিদ্যালয় ও নটরডেম কলেজে পড়া শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনে শেষ করেন। সরকারি কর্মকর্তার ঘরে জন্ম নেওয়া সুবিনের প্রধান আকর্ষণ প্রোগ্রামিংকে ঘিরে। তিনি প্রোগ্রামিং বিষ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 255

৳ 34025% ছাড়