জ্যোতির্বিদ্যা ও মহাশূন্য বিজ্ঞান

একটুখানি জ্যোতির্বিজ্ঞান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳300

৳ 40025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 100

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

জ্যোতির্বিজ্ঞান ছোট একটি শব্দ হলেও এর বিশালতা সীমাহীন। সব বয়সের মানুষকে সমানভাবে আকর্ষণ করে মহাকাশের অনন্ত নক্ষত্রবীথি। একদম নীরস মানুষও নক্ষত্রের পানে চেয়ে থেকে হয়ে যান মন্ত্রমুগ্ধ। অবচেতন মনেই খুঁজতে শুরু করেন মহাবিশ্বের নানা রহস্যের উত্তর। তবে জ্যোতির্বিজ্ঞানের বিশালতার কারণে সেই কাজটি হয়ে ওঠে দুঃসাধ্য। ‘একটুখানি জ্যোতির্বিজ্ঞান’ বইয়ে পাঠকদের মহাবিশ্বের বিশালতা এবং রহস্যময়তার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে বেশ ভালোভাবেই।

খালি চোখে বা টেলিস্কোপ ব্যবহার করে মহাবিশ্বকে জানা এবং বোঝার জন্য হাজার বছর ধরে জ্যোতির্বিজ্ঞানীদের প্রাণান্তকর প্রয়াস যেমন তুলে ধরা হয়েছে এখানে, তেমনি পরিচয় করিয়ে দেওয়া হয়েছে একদল নারী জ্যোতির্বিদের সাথে। যাঁরা কিনা ইতিহাসের আড়ালেই রয়ে গেছেন অনেকটা সময়। অথচ সীমাহীন মহাবিশ্বের অগণিত নক্ষত্রকে একটি সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে প্রকাশ করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো হয়েছিল তাঁদের হাত ধরেই।

প্রথম দিকে জ্যোতির্বিদ্যাকে সবাই জ্যোতিষশাস্ত্রের অনুষঙ্গ হিসেবে বিবেচনা করলেও সময় গড়ানোর সাথে সাথে আসে পরিবর্তন। পদার্থবিজ্ঞানের সাথে একীভূত হয়ে অ্যাস্ট্রোফিজিক্সের আবির্ভাবে নতুন মাত্রা পায় জ্যোতির্বিজ্ঞান। অ্যাস্ট্রোফিজিক্সে আগ্রহীদের কথা মাথায় রেখে লেখক মূল বইয়ের বাইরে গিয়েও অনেক নতুন তথ্যের সমাবেশ করেছেন। প্রয়োগ করেছেন নিজের দৃষ্টিভঙ্গি।

সব মিলিয়ে যেকোনো বয়সী জ্যোতির্বিজ্ঞানে আগ্রহীদের জন্যই তৈরি করা হয়েছে বইটিকে। পাশাপাশি মূল বইয়ের সাথে সামঞ্জস্য রেখে হাজার বছরের জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করেছেন। এককথায় বলতে গেলে জ্যোতির্বিজ্ঞানের প্রথম পাঠ হিসেবে নিশ্চয়ই বইটি পাঠককে এক বিন্দু হতাশ করবে না বলেই আমাদের বিশ্বাস।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম একটুখানি জ্যোতির্বিজ্ঞান
ইংরেজি নাম Aktukhani Jowtirbiggan
লেখক ইশতিয়াক হোসেন চৌধুরী
প্রকাশনী অন্বেষা প্রকাশন
বিষয় জ্যোতির্বিদ্যা ও মহাশূন্য বিজ্ঞান
পৃষ্ঠা সংখ্যা ২৫৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
ইশতিয়াক হোসেন চৌধুরী

লেখক সম্পর্কে

ইশতিয়াক হোসেন চৌধুরী

জন্ম ৭ মে, ১৯৯২, ঢাকায়। গ্রামের বাড়ি চাঁদপুরে। বাবা হোসাইন আহমেদ চৌধুরী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা তাসলিমা বেগম গৃহিণী। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা করেছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এবং উচ্চ মাধ্যমিকে ঢাকা কলেজে। স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে। পরবর্তীতে রাশিয়ার রোসাটম টেকনিক্যাল একাডেমি থেকে সম্পন্ন করেছেন...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 300

৳ 40025% ছাড়