ইসলামী আদর্শ 

ইমাম বান্নার পাঠশালা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳203

৳ 27025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 67

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ইখওয়ানুল মুসলিমিন বিশ ও একুশ শতকের ইসলামের পুনর্জাগরণের কিংবদন্তিতুল্য আন্দোলন। বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে এখনও মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবক আন্দোলন হিসেবে ইখওয়ান দৃশ্যপটে হাজির। প্রায় শত বছরের এই দীর্ঘ অভিযাত্রায় ইখওয়ানের অবদানকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা যেতে পারে। কিন্তু ইখওয়ানের সবচেয়ে বড়ো অবদান কী? ইখওয়ানের আদর্শ ও আন্দোলনের শীর্ষ ভাষ্যকার উসতায ইউসুফ আল কারযাভীর দৃষ্টিতে ইখওয়ানের সবচেয়ে বড়ো অবদান হলো— এমন এক নবপ্রজন্ম গড়ে তোলা, যারা ইসলামকে যথার্থরূপে অনুধাবন করে, ইসলামের প্রতি গভীর বিশ্বাস পোষণ করে, যারা ইসলামের কালিমাকে সমুন্নত করতে প্রাণপাত প্রচেষ্টা চালায়, যারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করতে কাজ করে। এই নবপ্রজন্মই সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে এবং সাথে ছড়িয়ে দিয়েছে ইসলামের পুনর্জাগরণের সবুজ স্বপ্ন। উসতায কারযাভী মনে করেন, এই নবপ্রজন্ম গড়ার সফলতার মূল উপাদান হচ্ছে ব্যাপকতর, ভারসাম্যপূর্ণ, বাস্তবানুগ অনিন্দ্য সুন্দর তারবিয়াত পদ্ধতি। এই বইয়ে উসতায কারযাভী ইখওয়ানুল মুসলিমিনের তালিম-তারবিয়াত পদ্ধতিকে উপস্থাপন করেছেন। ব্যাখ্যা করেছেন এই পদ্ধতির ইলমি ভিত্তি। এই তালিম-তারবিয়াত কেমন মানুষ গড়ে তুলেছে এবং ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতীয় জীবনে কেমন প্রভাব বিস্তার করেছে তাও তিনি তুলে ধরেছেন। ইখওয়ানুল মুসলিমিনের তারবিয়াত পদ্ধতি সম্পর্কে জানাটা আমাদের জন্য বিভিন্ন দিক থেকে উপকারী। এর মাধ্যমে আমরা ইসলামি আন্দোলনের বৈশ্বিক অভিজ্ঞতায় ঋদ্ধ হতে পারি। নিতে পারি তাদের শিক্ষনীয় ঘটনাবলি থেকে প্রেরণার উপকরণ। আর ভৌগোলিকভাবে এত দূরবর্তী অবস্থানের পরও তাদের সাথে আমাদের মিলগুলো আমাদের হৃদয়ে ছড়িয়ে দেয় ভ্রাতৃত্বের উত্তাপ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইমাম বান্নার পাঠশালা
ইংরেজি নাম Imam Bannar Pathshala
লেখক ডক্টর ইউসুফ আল কারযাভী, জাকিয়া সুলতানা শিফা
প্রকাশনী প্রচ্ছদ প্রকাশন
বিষয় ইসলামী আদর্শ 
আইএসবিএন 9789849671404
পৃষ্ঠা সংখ্যা ১৬০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২২
পৃষ্ঠা সংখ্যা160
ভাষাbangla
ISBN9789849671404
বান্ডিংhard cover
ডক্টর ইউসুফ আল কারযাভী

লেখক সম্পর্কে

ডক্টর ইউসুফ আল কারযাভী

শায়খ প্রফেসর ড. ইউসুফ আবদুল্লাহ আল কারযাভি (১৯২৬-) মিশরীয় বংশোদ্ভূত একজন প্রভাবশালী আধুনিক ইসলামি তাত্ত্বিক ও আইনজ্ঞ। তিনি মুসলিম ধর্মতত্ত্বিকদের অভিজাত সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সে (International Union of Muslim scholars)-এর সাবেক চেয়ারম্যান। জন্ম ১৯২৬ সালের ২৬ সেপ্টেম্বর। মিসরের উত্তর নীলনদের তীরবর্তী সাফাত তোরাব গ্রামে। দুই বছর বয়সে বাবা ইন্তিকাল করলে চাচা তার লালন-পালন করে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 203

৳ 27025% ছাড়