নাফ নদীর তীরে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"নাফ নদীর তীরে" বইয়ের ফ্ল্যাপের কথা: সম্রাট শাহজাহানের পুত্র যুবরাজ শাহ সুজা আপন ভাইদের কাছ থেকে পালিয়ে ঢাকা হয়ে চট্টগ্রামে আসেন, তারপর আশ্রয় নেন জঙ্গলেঘেরা রহস্যময় আরাকানের মাউক-উ রাজ্যে, সাথে নিয়ে আসেন হাজার পালঙ্ক ভর্তি মুল্যবান ধনসম্পদ। হীরা, চুন্নি, পান্না, সােনা, আরও এমন অনেক ধনরত্ন। যুবরাজের সম্পদ নাকি তার সুন্দরী কন্যার প্রতি লােভ করল আরাকানের রাজা থুডাম্বা? এর পরের ঘটনা নিয়ে ইতিহাসে ছড়িয়ে আছে নানান গুজব।
অক্সফোর্ডে পড়াশােনা শেষ করে ড. সরােজ তার মৃত্যুর আগে কিসের পান্ডুলিপি রেখে গেলেন? পান্ডুলিপির পাতায় পাতায় কিসের সূত্র আর ইঙ্গিত দিয়ে গেছে? কারা চুরি করেছে সেই পান্ডুলিপি? রাফিন নামের দেবদূতের মতাে ছেলেটা কি পাবে সেই পান্ডুলিপি? প্রফেসর, ড. সরােজ, হুসেইন আলী এরা কারা? নাফ নদীর তীরে ঘুরতে এসে মিতা, সুমন কীভাবে এদের সাথে জড়িয়ে গেল?
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগের কাহের সাহেব কীভাবে জড়িত এদের সাথে? কানা রাজার গুহায় কী আছে? সমস্ত ঘটনা ধীরে ধীরে জমে উঠছে নাফ নদীর তীরে। কি ঘটছে সেখানে? শাহ সুজার ফেলে যাওয়া ধনরত্নের সন্ধান নাকি এটাকে ঘিরে অন্য কোনও নতুন ইতিহাস ঘটছে নাফ নদীর তীরে?
বইয়ের তথ্য
| নাম | নাফ নদীর তীরে |
|---|---|
| ইংরেজি নাম | Naf Nodir Tire |
| লেখক | সৈয়দ আলী আহসান |
| প্রকাশনী | অন্বেষা প্রকাশন |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| আইএসবিএন | 9789849335849 |
| পৃষ্ঠা সংখ্যা | ২২৩ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৮ |
| পৃষ্ঠা সংখ্যা | 223 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849335849 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
