পটল কাণ্ড
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
"পটল কান্ড" বইয়ের সংক্ষিপ্ত কথা: পটল খেয়াল করেছে ছোটোখাটো বিপদাপদ সব তার ঘাড়েই আসে সবার আগে। এই যেমন ক্লাসে সবাই কথা বলছে, টিচার বলবেন, ‘এই পটল এত কথা কীসের?’ মাঠে সবাই খেলছে। হেড স্যারের রুমের টিনের চালে বল এসে পড়েছে। কোন এক টিচার বের হবেন, জোরে জোরে বলবেন, ‘এখানে এত চ্যাঁচামেচি কীসের? পটল তুই আস্তে বল মারতে পারিস না?’ অথচ পটল তখন পায়ে বলই লাগাতে পারেনি। সেদিন ছোটো চাচ্চু বলল তাদের সময়ে নাকি মোশা স্যারের ধমকের ছুটে একজন ক্লাসের মধ্যেই ইয়ে করে দিয়েছিল। পটল জিজ্ঞেস করল, ‘চাচ্চু, ইয়ে মানে কী?’
ছোটো চাচ্চু মুখ বাঁকিয়ে, ঠোঁট উলটিয়ে বলল ‘ও আমার কচি খোকারে, ইয়ে মানে বুঝো না।’ ইয়ে শব্দটির মানে যে পটল আসলেই জানে না, ছোটো চাচ্চু সেটা বুঝল না। প্রায়ই এমন হয়। বড়োরা একদমই বুঝতে পারে না তাকে। বন্ধুরাও যে খুব একটা বুঝে সেটাও নয়। দেখা গেল পটল বলছে ‘কেল্লা ফতে’, আর বন্ধুরা শুনল সে বলছে, ‘কল্লা ফাটে।’ শেষমেশ মাথা ফাটাফাটির জোগাড়! এ অবস্থায় দুই বাংলা কাঁপানো পটল-কান্ডটা ঘটল কীভাবে? কার ভূমিকা বেশি? জ্ঞানী বন্ধু জসীমের? নাকি পড়ুয়া বন্ধু মোহনার? নাকি উদারমনা সাহসী শিক্ষক রমেশ স্যারের?
বইয়ের তথ্য
| নাম | পটল কাণ্ড |
|---|---|
| ইংরেজি নাম | Potol Kando |
| লেখক | শাহাদাত চৌধুরী |
| প্রকাশনী | অন্বেষা প্রকাশন |
| বিষয় | শিশু-কিশোর উপন্যাস |
| আইএসবিএন | 9789844350021 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৬৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২০ |
| পৃষ্ঠা সংখ্যা | 168 |
| ভাষা | bangla |
| ISBN | 9789844350021 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!