আত্ম-উন্নয়ন ও মোটিভেশন

মোবাইল অ্যাপে ক্যারিয়ার

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳203

৳ 27025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 67

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কি আছে বইটিতেঃ

মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এবং এই সেক্টরে ক্যারিয়ার গড়ার জন্য সেরা সব পন্থা, মাইন্ডসেট, টাকা ইনকামের রাস্তা, ফ্রিল্যান্সিং, অ্যাপভিত্তিক স্টার্টআপ, মোবাইল অ্যাপের মার্কেটিং সহ গুরুত্বপূর্ণ সব তথ্য রয়েছে ‘মোবাইল অ্যাপে ক্যারিয়ার’ বইটিতে। অন্য কাজের পাশাপাশি যারা ঘরে বসে কিছু বাড়তি ইনকামের কথা ভাবছেন অথবা ক্যারিয়ার হিসাবে অ্যাপ ডেভেলপমেন্টকে বেছে নিতে চান তাঁদের জন্য বইটি সার্বিক দিক নির্দেশনা হিসাবে কাজ করবে।

দীর্ঘ ৯ বছরের অভিজ্ঞতা আর গবেষণায় পাওয়া তথ্য পাঠকদের সাথে ভাগাভাগি করতেই বইটি লিখেছেন এই তরুণ প্রযুক্তিবিদ জুবায়ের হোসেন। দীর্ঘ সময় ধরে বিভিন্ন উদ্যোগ আর মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এর সাথে যুক্ত থেকে কিভাবে একটা অ্যাপ থেকেই কোটি টাকা কামিয়েছেন আবার কিভাবে একটা ভুলের জন্য সব শেষ হয়েছে, এসব গল্পও রয়েছে বইটিতে। হতে পারে আপনার লক্ষ্য একটা ব্যাংক জব অথবা কর্পোরেট লেভেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেই আপনি খুশি। এই বিশেষ মোবাইল অ্যাপ ডেভেলোপমেন্ট সেক্টর নিয়ে এতো মাতামাতির কি আছে? বিশ্বাস করুণ, পিছিয়ে পড়বেন। কিভাবে পিছিয়ে পড়বেন সেটাই বলছি।

একটা রেস্টুরেন্ট, সুপারশপ, ব্যাংক, এনজিও, ট্রাভেল এজেন্সি অথবা যে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিনই তাদের ব্যবসা প্রসারিত করছে। আর এক্ষেত্রে অনলাইন কেন্দ্রিক সেবা প্রদানে সবথেকে এগিয়ে আছে মোবাইল অ্যাপ। আপনি এ ধরনের প্রতিষ্ঠানের একজন কর্মী হিসাবে যদি অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে ভালো ধারণা না রাখেন তাহলে প্রতিষ্ঠানে ভ্যালু অ্যাড করার ক্ষেত্রে পিছিয়েই থাকবেন।

আর যারা এই সেক্টরকে সরাসরি ক্যারিয়ার হিসাবে জড়িয়ে নিতে চান তাদের জন্য তো কথাই নেই! ‘মোবাইল অ্যাপে ক্যারিয়ার বইটি উৎসর্গ করা হয়েছে দেশের তরুণ উদ্যোক্তাদেরকে। জুবায়ের বলেন, “এ দেশে চাকরির আশায় বসে থাকা তরুণরা আজ নিজেরাই নতুন উদ্যোগ নিয়ে ব্যবসা শুরু করছে। এটাই দিন বদলের শুরু। বাংলাদেশের তরুণ প্রজন্ম –আমরা খুব ভালোভাবেই বুঝে গেছি, কার আসায় বসে থাকবো আমরা? দেশটা তো আমাদেরই!”

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মোবাইল অ্যাপে ক্যারিয়ার
ইংরেজি নাম Mobile Appe Carrier
লেখক জুবায়ের হোসেন
প্রকাশনী অন্বেষা প্রকাশন
বিষয় আত্ম-উন্নয়ন ও মোটিভেশন
পৃষ্ঠা সংখ্যা ১১২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২০
পৃষ্ঠা সংখ্যা112
ভাষাbangla
বান্ডিংhard cover
জুবায়ের হোসেন

লেখক সম্পর্কে

জুবায়ের হোসেন

একাধিক অ্যাপ তৈরি করে জনসাধারণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা প্রতিভাবান তরুণ উদ্যোক্তা জুবায়ের হোসেন। কলেজ পালিয়ে সাইবার ক্যাফেতে গিয়ে ইন্টারনেটে প্রোগ্রামিং শিখতেন জুবায়ের। মাত্র ১৬ বছর বয়সে উদ্যোক্তা হয়ে ওঠা এই তরুণ প্রযুক্তিবিদ বেশ অল্প বয়েসেই সফলভাবে বাংলাদেশের আইটি সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর উদ্ভাবিত ‘ভ্যাট চেকার’ অ্যাপ দেড় বছরে বাংলাদেশ সরকারকে সাড়ে তিন’শ কোটি টাকার রাজস্ব ক্ষতি থে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 203

৳ 27025% ছাড়