গল্প সমগ্র/সংকলন

তোমার প্রণয়ে জল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳225

৳ 30025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ভদ্রমহিলা কাউন্টার থেকে বেরিয়ে এলেন। দোকানের শাটারটা নামিয়ে মুখোমুখি দাঁড়ালেন অর্থির।মেয়ের মাকে চিনতে প্রমাণের প্রয়োজন হলেও মায়ের হয়নি। হুসনে আরা মেয়েকে বসতে দিয়ে বললেন,

"আমিই তোমার মা।কিন্তু তুমি এখানে কেন এসেছো?"

অর্থির ইচ্ছে হলো মায়ের বুকে ঝাঁপিয়ে পড়তে।তাকে জড়িয়ে ধরে বিগত পনেরো বছরের গল্প শোনাতে।জিজ্ঞেস করতে কেন তার মা তাকে রেখে চলে এলো?কিন্তু পারলো না মায়ের পরবর্তী বাক্যে।

"আমি চাইছি না তুমি আমার সন্তানদের সামনে এসো।তারা তোমাকে দেখলে নানান ধরনের প্রশ্ন করবে।তোমার চেহারার সাথে আমার যে খুব মিল।"

"আর আমি?আমি তোমার কেউ না?"

"অর্থি তুমি বড় হয়েছো। আবেগের কথা কেন বলছো?আমি নিজ ইচ্ছায় তোমাকে ছেড়ে এসেছিলাম।কারণ তোমার জন্য আমি আমার জীবনের আটটা বছর নষ্ট করেছি।ভেবেছি তুমি হয়তো কারণ হবে আমার সংসারের।কিন্তু হতে পারোনি।তোমার দোষ নেই এখানে।বাবা মায়ের ইচ্ছেতে বিয়ে করে নেওয়ার পর আমার এবং তোমার বাবার মানিয়ে নিতে বেশ সমস্যা হচ্ছিলো।বিয়ে মানে কেবল শারিরীক মেলামেশার বৈধতা নয়।মানসিক সম্পর্কটা অধিক গুরুত্বপূর্ণ।সবাই বলল বাচ্চা নিয়ে নাও সব ঠিক হয়ে যাবে।কিন্তু তুমি হওয়ার পর সমস্যা আরো বেড়ে গেল।তোমার দাদীর টিপ্পনী কাটা, তোমার বাবার বাইরে মেলামেশা আমি নিতে পারতাম না।ডিভোর্স চাইলে সবাই বলতো মেয়েটার কি হবে?তোমার কথা ভেবে রয়ে গেলাম আরো কয়েক বছর।কিন্তু যেদিন জানতে পারলাম তোমার দাদী ইতিমধ্যে ছেলের বিয়ের ব্যবস্থা করে ফেলেছে কেবল তোমার সাত বছর হওয়ার পরেও দ্বিতীয় সন্তান হয়নি বলে সেদিন সমঝোতার বাঁধ ভেঙ্গে গেল।তোমাকে রেখে আমি চলে আসতে বাধ্য হয়েছিলাম।কারণ শিল্পী তোমাকে মেনে সংসার করবে রাজি হয়েছিল কিন্তু আমি তোমাকে নিয়ে এলে অনিশ্চিত ভবিষ্যৎ ছিল তোমার জন্য।"

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তোমার প্রণয়ে জল
ইংরেজি নাম tomar pronoya jol
লেখক সাদিয়া খান সুবাসিনী
প্রকাশনী এশিয়া পাবলিকেশন্স
বিষয় গল্প সমগ্র/সংকলন
পৃষ্ঠা সংখ্যা ১২৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২২
ভাষাbangla
বান্ডিংhard cover
পৃষ্ঠা সংখ্যা128
সাদিয়া খান সুবাসিনী

লেখক সম্পর্কে

সাদিয়া খান সুবাসিনী

সাদিয়া খান সুবাসিনী। ডাকনাম মুন। সুবাসিনী নামে পাঠক মহলে পরিচিত এক সাধারণ মানুষ। বাবা মায়ের তিন সন্তানের মাঝে প্রথম সন্তান।কোনো এক ২১শে ফেব্রুয়ারির প্রভাতে জন্ম প্রিয় শহর টাংগাইলে।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 225

৳ 30025% ছাড়