সাইন্স ফিকশন

সায়েন্স ফিকশন : সাই-ফাই ত্রয়ী

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳203

৳ 27025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 67

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বই পরিচিতি: আসিফ মেহ্‌দীর সায়েন্স ফিকশনেও থাকে রম্য-এর সঙ্গে গভীর জীবনবোধের প্রতিফলন। লেখকের গল্প বলার ভঙ্গি পাঠকমহলে সাদরে গৃহীত হয়েছে। তাঁর লেখা সাই-ফাইগুলো শুধু পাঠকপ্রিয়তাই লাভ করেনি, স্থান করে নিয়েছে বেস্ট সেলার বইয়ের তালিকায়। তাঁর তিনটি সায়েন্স ফিকশন ‘ফ্রিয়ন’, ‘হিগস প্রলয়’ এবং ‘এলিমোন’-এর আশাতীত সাফল্যের ধারাবাহিকতায় প্রকাশিত হলো ‘সাই-ফাই ত্রয়ী’। এখানে লেখকের প্রকাশিত তিনটি বইয়ের সবগুলো বিজ্ঞান কল্পকাহিনি মলাটবদ্ধ হয়েছে।

লেখক পরিচিতি: সাহিত্যের প্রতি আসিফ মেহ্‌দীর ঝোঁক ছাত্রজীবন থেকেই। দেশসেরা দুই ফান ম্যাগাজিন ‘উন্মাদ’ ও ‘রস আলো’তে লেখার সুবাদে রম্যলেখক হিসেবে পরিচিতি পেয়েছিলেন আগেই। সেই সূত্রে প্রথম বইটাও রম্যগল্পের। ‘বেতাল রম্য’ নামের সেই বইয়েই আসিফ মেহ্‌দী লাভ করেন তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। এরপর একে একে প্রকাশিত তাঁর প্রতিটি বই শুধু পাঠকপ্রিয়তাই লাভ করেনি, উঠে এসেছে বেস্ট সেলার বইয়ের তালিকায়। সাম্প্রতিক সময়ে লিখছেন দেশসেরা কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’তে। ব্যঙ্গ আর হাসির সঙ্গে গভীর জীবনবোধের প্রতিফলন ঘটিয়েই আসিফ মেহ্‌দী এ সময়ের জনপ্রিয় লেখকদের কাতারে নিজের অবস্থানটা বেশ পাকাপোক্ত করে ফেলেছেন।

আসিফ মেহ্‌দীর প্রকাশিত বইয়ের সংখ্যা নয়। উপন্যাস: মায়া (২০১৫), অপ্সরা সায়েন্স ফিকশন: এলিমোন (২০১৫), সাই-ফাই ত্রয়ী (২০১৫), হিগস প্রলয়, ফ্রিয়ন ন্যানো কাব্য: ন্যানো কাব্য, ন্যানো প্রহর রম্যগল্প: বেতাল রম্য এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষাতেই ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে স্ট্যান্ড করেছেন আসিফ মেহ্‌দী। বুয়েট-এ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। ৩৩তম বিসিএস পরীক্ষায় নিজ ক্যাডারে ১ম স্থান অধিকার করে বর্তমানে বাংলাদেশ বেতারের গবেষণা ও গ্রহণ কেন্দ্রে সহকারী বেতার প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সায়েন্স ফিকশন : সাই-ফাই ত্রয়ী
ইংরেজি নাম Science Fiction : Sci-Fi Treyee
লেখক আসিফ মেহ্‌দী
প্রকাশনী অন্বেষা প্রকাশন
বিষয় সাইন্স ফিকশন
আইএসবিএন 9789849136439
পৃষ্ঠা সংখ্যা ১৭৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৫
পৃষ্ঠা সংখ্যা174
ভাষাbangla
ISBN9789849136439
বান্ডিংhard cover
আসিফ মেহ্‌দী

লেখক সম্পর্কে

আসিফ মেহ্‌দী

সাহিত্যের প্রতি আসিফ মেহ্‌দীর ঝোঁক ছাত্রজীবন থেকেই। দেশসেরা দুই ফান ম্যাগাজিন উন্মাদ ও `রস+আলো`তে লেখার সুবাদে আসিফ মেহ্‌দী পেয়েছেন তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। ব্যঙ্গ আর হাস্যরসের সঙ্গে গভীর জীবনবোধের প্রতিফলন রয়েছে তাঁর কাহিনিগুলোতে। ৪র্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষার্থীদের বিজ্ঞানের বেগ ও মানবিক আবেগের সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নানা উপকরণ আছে তাঁর লেখা কল্পবিজ্ঞান ও বিজ্ঞান বিষয়ক বইগুল...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 203

৳ 27025% ছাড়