আত্ম-উন্নয়ন ও মোটিভেশন

ইউ ক্যান অ্যাচিভ মোর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳225

৳ 30025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এটি কী ধরনের বই? জীবনে চলার পথে সফলতর হবার জন্য এই বই একটি পথ নির্দেশিকা। এই বই প্রতিকূল পরিবেশেও পথের দিশা পাবার মাধ্যম সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করে। তথ্য সংগ্রহ জ্ঞান, তথ্য বিশ্লেষণ উপলব্ধি, কিন্তু তথ্যের সঠিক ব্যবহারের মাধ্যমেই অভিজ্ঞতার সঞ্চয় হয়। একটি ধারণা কার্যকরী না হলে তা বিফলে যায়। যে কোনো ভালো ধারণা কতটা কার্যকরী হবে, যতক্ষণ না তার প্রয়োগ করব তা আমরা বুঝতে পারব না। এই বইটির উদ্দেশ্য হলো নিজেদের সম্ভাবনাগুলিকে আরো বেশি করে জানার ও বোঝার জন্য পরিকল্পনা তৈরি করতে সাহায্য করা। অন্যভাবে বললে জীবনে আরো সাফল্য পাবার মন্ত্র। সাফল্য কেবলমাত্র বিশেষ দক্ষতা, পুঁথিগত শিক্ষা ও উচ্চ বুদ্ধিমত্তার ওপর নির্ভর করে না। সাফল্য কোনো অলৌকিক বা রহস্যময় ঘটনাও নয়। সাফল্য ধারাবাহিকভাবে নির্দিষ্ট কিছু নীতিকে জীবনে মেনে চলার বাস্তবিক ফলাফল। সাফল্য ও ব্যর্থতার মধ্যে পার্থক্য হলো জীবনের দায়দায়িত্বগুলিকে বেছে নেওয়া এবং তার যথাযথ পালন করা। এই বইয়ে যে নীতিগুলির উল্লেখ করা হয়েছে তা সার্বজনীন ও শাশ্বত। সার্বজনীন মানে দেশ, সংস্কৃতি ও ধর্ম নির্বিশেষে তা এক। আর শাশ্বত সেটাই যা অতীতেও ছিল ও ভবিষ্যতেও থাকবে। এই নীতিগুলি আদপে খুব সাধারণ মনে হলেও তার ব্যবহারিক প্রয়োগ অতটাও সাধারণ নয়। এগুলি প্রয়োগ না করা অব্দি কার্যকরী হয়ে উঠবে না। এই বইটির মাধ্যমে যা বলা হয়েছে তা কালজয়ী, তাকে সময়ের গণ্ডীতে বাঁধা যাবে না। কোথাও কোথাও তা অতীতের থেকেও বেশি প্রাসঙ্গিক। আসলে এই বইটির বিষয়বস্তু প্রতিটি মানুষের জীবনের প্রতিফলন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইউ ক্যান অ্যাচিভ মোর
ইংরেজি নাম You Can Achieve More
লেখক শিব খেরা
প্রকাশনী রুশদা প্রকাশ
বিষয় আত্ম-উন্নয়ন ও মোটিভেশন
পৃষ্ঠা সংখ্যা ১৯২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২২
পৃষ্ঠা সংখ্যা192
ভাষাbangla
বান্ডিংhard cover
শি

লেখক সম্পর্কে

শিব খেরা

শিব খেরা 'Qualified Learning Systems Inc. U.S.A. এর প্রতিষ্ঠাতা। তিনি একজন শিক্ষাসংস্কারক, ব্যবসা-বাণিজ্যের পেশাদার উপদেষ্টা, অত্যন্ত চাহিদাসম্পন্ন বক্তা এবং সফল নিয়ােগকর্তা। শিব খেরার তাই অনেক পরিচয়। তিনি বিভিন্ন ব্যক্তিকে তাদের প্রকৃত সুপ্ত সম্ভাবনা সম্পর্কে অবহিত ও উদ্বুদ্ধ করতে সাহায্য করেছেন। তিনি তাঁর প্রগতিশীল বার্তা ছড়িয়েছেন পৃথিবীর নানা প্রান্তে - ইউ.এস. থেকে সিঙ্গাপুর থেকে ভারত থেকে....

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 225

৳ 30025% ছাড়