নারী ও শিশুর স্বাস্থ্য

সোনামণির অসুখে যা জানা জরুরি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳150

৳ 20025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"সোনামণির অসুখে যা জানা জরুরি" শিশু খেতে না চাইলে কি করবেন? কলা খেলে কি ঠান্ডা লাগে? গরমে কি কৃমির ওষুধ খেতে মানা? কোন বয়সে কি খাবার দেবেন? বুকের দুধ না পেলে কি করবেন? শিশুর জ্বর, কাশি বা ডায়রিয়ায় কি করবেন? এ ধরণের বিভিন্ন প্রশ্নের উত্তর এক মলাটের মধ্যে পাওয়া যাবে এই গ্রন্থে। ব্যাপক পাঠক সমাদৃত লেখকের আগের দুটি গ্রন্থের ধারাবাহিকতায় এই বইটি পড়লেও বাবা-মায়েরা শিশুর অসুখ সম্পর্কে বিশদ ধারনা পাবেন, আর তাদের সন্তানকে প্রাথমিক চিকিৎসাটুকু দিতে পারবেন।

এতে করে অপ্রয়ােজনে তাদের ডাক্তারের কাছে যেতে হবে না। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আর একগাদা ওষুধ খাওয়া থেকেও শিশু রক্ষা পাবে। বাঁচবে অর্থ ও সময়। বস্তুত সন্তানের অসুস্থতায় আমরা অস্থির হয়ে একেকজনের একেকরকম পরামর্শে বিভ্রান্ত হই। অনেকে আবার ডাক্তার না দেখিয়ে ফার্মেসি থেকে ওষুধ কেনেন! এ বইটি বাবা-মায়ের অস্থিরতা আর বিভ্রান্তি দূর করবে।

নিত্যদিনের অসুখ ছাড়াও অটিজম, পেটে ব্যথা, বিছানায় প্রসাব করা নিয়েও পরামর্শ পাওয়া যাবে এতে। রােগ না হওয়ার জন্য কি করা উচিত, কোন টিকা কখন নিতে হবে— এসব নিয়েও আলােচনা করা হয়েছে এতে। জটিল ডাক্তারি ভাষা পরিহার করে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় লেখা বইটি শিশুর রােগ নিয়ে আমাদের প্রচলিত অনেক ধারণা বা বিশ্বাসকে পালটে দিবে। মােট কথা শিশুর যত্ন ও চিকিৎসার সম্পূর্ন গাইড হতে পারে এই গ্রন্থ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সোনামণির অসুখে যা জানা জরুরি
ইংরেজি নাম Sonamonir Osukhe Ja Jana Jororri
লেখক ডা. আবু সাঈদ শিমুল
প্রকাশনী অন্বেষা প্রকাশন
বিষয় নারী ও শিশুর স্বাস্থ্য
আইএসবিএন 9789848991589
পৃষ্ঠা সংখ্যা ১২৭
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৪
ডা. আবু সাঈদ শিমুল

লেখক সম্পর্কে

ডা. আবু সাঈদ শিমুল

ডা. আবু সাঈদ শিমুল, জন্ম চট্টগ্রামের পটিয়া উপজেলার লড়িহরা গ্রামে। মা-রোকেয়া বেগম, বাবাআবুল কাশেম চৌধুরী। এমবিবিএস পাশ করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে । বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। ডা. আবু সাঈদ শিমুলের শিশু স্বাস্থ্য বিষয়ক লেখালেখির শুরু ছাত্র অবস্থা থেকেই। তা আরও বেগবান হয় একটি জাতীয় দৈনিকের স্বাস্থ্য পাতার বিভাগীয় সম্পাদক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 150

৳ 20025% ছাড়