ধূমকেতুর গল্প
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
“ধূমকেতুর গল্প" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ গ্রীষ্মের ছুটিতে স্কুল দুই সপ্তাহ বন্ধ। বইমেলায় কেনা গল্পের বইগুলাে পড়ে বিলু সব শেষ করে ফেলেছে। এতগুলাে ছুটির দিন কী করে কাটাবে ভেবেই পাচ্ছে না। হঠাৎ অফিস থেকে এসে বাবা বললেন, ‘চলাে, সবাই মিলে গ্রাম থেকে কয়েকদিন বেড়িয়ে আসি!’ অনেকদিন গ্রামে যাওয়া হয় না, ছােট্ট বিলুর প্রাণ আনন্দে একদম নেচে উঠল! শহরে অনেক ধুলােবালি, কোলাহল। গ্রামে সবকিছু কেমন নিরিবিলি, সুন্দর আর সতেজ।
বিলুর ভীষণ ভালাে লাগে। রাতে গ্রামে পৌঁছেই বিলুর আর তর সইল না। ছুটে বেরিয়ে গেল মামার সঙ্গে মাঠে ঘুরতে। ঘাসে ঢাকা বিশাল সবুজ মাঠ। মাঠের ধারে পুকুর। ঝিঝিপােকা ডাকছে থেকে থেকে। ঝিরিঝিরি মৃদু হাওয়া বইছে। হাওয়ার দোলায় গাছের পাতায় সরসর আওয়াজ। হঠাৎ মামা থেমে গেলেন। বললেন, “দেখ বিলু, আকাশে কত তারা!
বিলু ওপরে তাকিয়ে অবাক হয়ে গেল। হাজার হাজার তারা ঝিকমিক করে জ্বলছে আকাশজুড়ে! বিলু মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ একটি তারা বিলুর নজর কাড়ল। হাত উঁচিয়ে মামাকে দেখিয়ে বলল, “ওই তারাটার ওমন লেজ বেরিয়েছে কেন?
বইয়ের তথ্য
| নাম | ধূমকেতুর গল্প |
|---|---|
| ইংরেজি নাম | Dhumketur Golpo |
| লেখক | তাশফিকাল সামি |
| প্রকাশনী | অধ্যয়ন |
| বিষয় | ছোটদের গণিত ও বিজ্ঞান |
| আইএসবিএন | 9789848072400 |
| পৃষ্ঠা সংখ্যা | ৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
