কবিতা ও গজল

৭১ র স্পন্দন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳160

৳ 20020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 40

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

৭১’র স্পন্দন--এ রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নানা ধরনের কবিতা। প্রথমতঃ বলাবহুল্য ১৯৭১ এবং আমাদের মুক্তিসংগ্রাম বিষয়ে, দ্বিতীয়তঃ নারী-বিষয়ে ও তৃতীয়তঃ আত্মজিজ্ঞাসামূলক। এর বাইরেও প্রেমসহ নানা বিষয়ে একাধিক কবিতা আছে ৭১’র স্পন্দন-এ। বিষয়ের বৈচিত্র্য ৭১’র স্পন্দন-এর অন্যতম বৈশিষ্ট্য। বলার অপেক্ষা রাখে না, আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিষয়ে অঙ্গীকার ও আবেগ এই কাব্যগ্রন্থে তীব্রভাবে ফুটে উঠেছে।

‘স্বাধীনতা তুমি কার’-এর মতো কবিতায় তা সুস্পষ্ট। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মতো একই কবিতা-শিরোনাম ব্যবহার করলেও কবি শামীমা সুলতানার ‘বাতাসে লাশের গন্ধ’ কবিতার দ্যোতনা ভিন্নতর। ৭১’র স্পন্দন কাব্যগ্রন্থে নারীদের সম্পর্কে সামাজিক সচেতনতা বড ভাস্বর।

তাই কবিতায় আসছে নুসরাত, আসছে সুবর্ণচরের ঘটনা। আত্মজিজ্ঞাসার কবিতাগুলো পাঠক হৃদয়ে নাড়া দেবে। ‘বদলে গেছি আমি’ কিংবা ‘খুঁজে বেড়াই আমি’ সে ঘরানার কবিতা। ৭১’র স্পন্দন কাব্যগ্রন্থে খুঁজে পাওয়া যায় সেই স্বাদ যেমনটি আছে জীবনানন্দ দাশ ও সুফিয়া কামালের কবিতায়। জীবনানন্দের কবিতায় বরিশালের যে নিসর্গ শোভার ছবি আমরা পাই, সেই রকম চালচিত্র কবি শামীমা সুলতানার কবিতাতেও দেখা যায়। কবি সুফিয়া কামালের কবিতার কোমল পেলবতাও তাঁর কবিতায় লক্ষণীয়। ৭১’র স্পন্দন আমাদের কবিতার জানালা প্রসারিত করেছে। আশা করি, সে বাতায়ন আরও উন্মুক্ত হবে কবির ভবিষ্যৎ কবিতার মাধ্যমে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ৭১ র স্পন্দন
ইংরেজি নাম Ekatorer Spondon
লেখক শামীমা সুলতানা
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় কবিতা ও গজল
আইএসবিএন 9789845101905
পৃষ্ঠা সংখ্যা ৭৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা78
ভাষাbangla
ISBN9789845101905
বান্ডিংhard cover
শা

লেখক সম্পর্কে

শামীমা সুলতানা

কবিতা ও গজল বিষয়ক লেখক · প্রকাশক: কথাপ্রকাশ

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 160

৳ 20020% ছাড়