ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৩টি পাতা পড়ে দেখুন

শিশু-কিশোর উপন্যাস ও রচনাসমগ্র

অনতুর ১০ নম্বর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳64

৳ 8020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 16

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অনতু। সামনের সোফায় ওর আব্বু, আম্মু, দাদাভাই, দাদু মণি ও ছোট ফুপু বসে আছেন। সবাই উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছেন ওর দিকে। সামনের ছোট কাঠের টেবিল থেকে মার্কশিটটা হাতে নিলেন অনতুর বাবা সাজাদ সাহেব। ভালো করে সেটা দেখতে লাগলেন আবার। তার বিশ্বাস হচ্ছে না কোনো কিছুই। ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান-সব সাবজেক্টে ফুল নাম্বার, আর বাংলাতেই কিনা দশ নম্বর কম! মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। মার্কশিটটা আবার টেবিলে রেখে শব্দ করে একটা নিশ্বাস ছাড়লেন তিনি। অনতুর দিকে তাকিয়ে বললেন, ‘তুমি কি বলবে-কঠিন কঠিন সাবজেক্টে পুরো নাম্বার পেলেও বাংলার মতো সহজ একটা সাবজেক্টে কেন ১০ নাম্বার কম পেলে তুমি?’ বেশ কিছুক্ষণ পর মাথা উঁচু করল অনতু। খুব দুঃখী দুঃখী গলায় তারপর বলল, ‘কেন আমি ১০ নাম্বার কম পেয়েছি, তা শুনতে চাও? অদ্ভুত একটা কারণ আছে তার!’

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম অনতুর ১০ নম্বর
ইংরেজি নাম Antur 10 Number
লেখক সুমন্ত আসলাম
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় শিশু-কিশোর উপন্যাস ও রচনাসমগ্র
আইএসবিএন 9847012006474
পৃষ্ঠা সংখ্যা ৩১
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৭
পৃষ্ঠা সংখ্যা31
ভাষাbangla
ISBN9847012006474
বান্ডিংhard cover
সুমন্ত আসলাম

লেখক সম্পর্কে

সুমন্ত আসলাম

বর্তমান সময়ের তরুণ বাংলাদেশী লেখকদের তালিকা তৈরি করতে গেলে অনায়েসেই প্রথম সারিতে জায়গা করে নেবেন কথাসাহিত্যিক সুমন্ত আসলাম। তাঁর জন্ম সিরাজগঞ্জ জেলায়, মা রওশনারা পারুল ও বাবা মরহুম সোহরাব আলী তালুকদার। স্ত্রী ফারজানা ঊর্মি আর মেয়ে সুমর্মীকে নিয়ে গড়ে উঠেছে এই লেখকের সংসার। সিরাজগঞ্জে বাড়ির পারিবারিক লাইব্রেরিতেই বই পড়ার হাতেখড়ি তার। সেই সূত্রে ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যাস গড়ে উঠলেও লেখালেখির শুর...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 64

৳ 8020% ছাড়