বাঘের আঁচড়
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
মানুষের প্রকাশ্য জীবন এবং অন্তরালের জীবন, এ দুইয়ের আড়াল, সংঘাত আর বৈপরীত্যের গল্প নিয়ে ‘বাঘের আচঁড়’। গল্পগুলোয় আছে সমাজ, মানুষ বা ব্যক্তির আড়াল করে রাখা ক্ষত। কোথাও কোথাও গল্পগুলো আমাদের পচনের, ক্ষয়ে যাওয়া সমাজের, পুঁজি ও ক্ষমতার প্রতাপের। গল্পগুলো চেনা সমাজের, চেনা মানুষের ভেতরে লুকিয়ে থাকা হিংস্র নখর, নির্মম থাবার।
সমাজের রক্ষণশীল নীতি, অনাচার, অসাম্য এবং কুনীতির জালে পর্যুদস্ত জীবন আর অসহায়ত্বের। এ গ্রন্থের প্রায় প্রতিটি গল্পেই চিত্রিত হয়েছে নারীর জীবন। তাই প্রকারন্তরে গল্পগুলো নারীর অসহায়ত্বের, সমাজের সাথে নারীর, নারীর সাথে সমাজের আন্তসম্পর্কের রসায়নের। গল্পগুলো নগ্নভাবে উন্মোচন করে নারীর জন্য নির্মিত বৈষম্যের পৃথিবী, দেখায় লোলুপ সমাজের কুসিৎ রুপ। নারীকেন্দ্রিক চরিত্রের এ বই নারীর জীবন পাঠের সাথে পাঠ করায় সমাজ বাস্তবতা, সমাজের পরতে পরতে লুকানো অন্ধকার আর অন্ধকারের বিরুদ্ধে লড়ে যাওয়া মানুষগুলোর নিরন্তর সংগ্রামকে। ভিন্ন ভিন্ন নারীর ভিন্ন ভিন্ন জীবনের গহীনতম জায়গা স্পর্শ করা ‘বাঘের আঁচড়’ নিঃসন্দেহে বাংলাসাহিত্যে একটি ব্যতিক্রমী সংযোজন।
বইয়ের তথ্য
| নাম | বাঘের আঁচড় |
|---|---|
| ইংরেজি নাম | Bagher Achor |
| লেখক | নূর কামরুন্নাহার |
| প্রকাশনী | তাম্রলিপি |
| বিষয় | সমকালীন গল্প |
| পৃষ্ঠা সংখ্যা | ৮৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| সংস্করণ | ২০২২ সাল |
| পৃষ্ঠা সংখ্যা | 88 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!