ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫টি পাতা পড়ে দেখুন

অনুবাদ কবিতা

দিওয়ান-ই-হাফিজ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳464

৳ 58020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 116

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"দিওয়ান-ই-হাফিজ" বইটির সম্পর্কে কিছু কথা:

বিশ্বখ্যাত মরমী কবিদের অন্যতম শ্রেষ্ঠ কবি আল্লামা হাফিজ সিরাজী (র.)। শুধু মুসলিম দুনিয়া নয় বিশ্বকে অবাক করা কাব্য সাহিত্যের অন্যতম পুরােধা ব্যক্তিত্ব হাফিজের রচিত কবিতাগুচ্ছ দিওয়ান সৃষ্টিতত্ত্ব, প্রেমতত্ত্ব ও দর্শনের খনিরূপে সমগ্র দুনিয়ায় আলােচিত। তাই নির্দ্বিধায় বলতে গেলে ইরানের বুলবুল হাফিজ দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ মরমী কবি, দার্শনিক ও স্রষ্টাতত্ত্বের বিশারদ। হাফিজ জ্ঞানের বিশাল ভাণ্ডারে রয়েছে রহস্যের নানা অধ্যায় । গুপ্ত, সুপ্ত, ব্যক্ত-অব্যক্ত জ্ঞানের দ্যুতি ছড়িয়ে হাফিজ বিশ্বকে মাতিয়ে গেছেন তাঁর কাব্যের জাদুকরী ছন্দ মূৰ্ছনায়।মুসলিম রেনেসাঁর জোয়ারের সময় সমুদ্র উথিত এই রত্ন সমগ্র বিশ্বকে প্রকম্পিত করেছেন নুতন চিন্তার বীজ দিয়ে।

অর্জন করেছেন অসাধারণ জয়প্রিয়তা ও প্রতিভার বিস্ময় মূর্তিতে আবির্ভূত হয়েছেন বিশ্ব দরবারে ।মানব মনে তাঁর কবিতার স্পর্শ এমনই যে পাথরওঁ যেন মােমের কোমলতা পায়; এমনকি বিশ্বজয়ী বীর বর্বর পাথর আমির তৈমুরলঙ্গও যার ধ্বংস যজ্ঞে বিশ্ব প্রকম্পিত, রক্তপাত এবং রাজ্য জয় ছাড়া যিনি অন্যকিছু বুঝতেন না, তাঁরও হাতের এসব কাজ বন্ধ করে দিতে সমর্থ হয়েছিলেন হাফিজ; তাঁর রচিত দিওয়ানের জাদুকরী ছন্দের মােহবন্ধনে। তৈমুরলঙ্গ প্রেম ও গােলাপের দৃশ্য দেখে এতই বিমােহিত ও আকৃষ্ট হয়েছিলেন যে সমস্ত বর্বরতা ভুলে কিছু কালের জন্য হাফিজের প্রেম বাগানের মালি বনে গিয়েছিলেন।

হাফিজের পূর্বে যাঁরা মহাকবি ফেরদৌসী ও খৈয়ামের সুকৃতির কথা জেনেছিলেন তাঁরা ইরানে ছুটে এসে শাহনামার বিশাল প্রাসাদের পাশে কিংবা ওমর খৈয়ামের গােলাপ ঝাড়ের উপত্যকা অতিক্রম করে পেয়ে গেলেন হাফিজকে, বললেন, দুনিয়ার শ্রেষ্ঠ কবি হাফিজ, তিনি সত্যিই বিশ্বের এক মহা বিস্ময়।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম দিওয়ান-ই-হাফিজ
ইংরেজি নাম Diwan-e-Hafiz
লেখক মোস্তাক আহ্‌মাদ
প্রকাশনী রোদেলা প্রকাশনী
বিষয় অনুবাদ কবিতা
আইএসবিএন 978-984-90633-4-6
পৃষ্ঠা সংখ্যা ৪১৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৪
পৃষ্ঠা সংখ্যা416
ভাষাbangla
বান্ডিংhard cover
ISBN978-984-90633-4-6
মোস্তাক আহ্‌মাদ

লেখক সম্পর্কে

মোস্তাক আহ্‌মাদ

সৈয়দ মোস্তাক আহ্‌মাদের জন্ম ১৯৮২ সালের ১ জানুয়ারি রংপুরের বদরগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামে। তার পিতা মাওলানা মুহাম্মদ তমিজ উদ্দীন (র.) ছিলেন একজন পীর ও আধ্যাত্মিক পুরুষ। তার মাতা মনোয়ারা বেগমও ছিলেন সম্ভ্রান্ত পরিবার থেকে আগত। এরকম সম্ভ্রান্ত পরিবারের সন্তান মোস্তাক আহ্‌মাদ এর ভাগ্য যেন নির্ধারিতই ছিল যে তিনি বড় হয়ে ধর্ম ও সুফি দর্শন নিয়ে লিখবেন। পারিবারিক ঐতিহ্যের কল্যাণে শৈশব থেকে তার ধর্মীয় শিক্ষ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 464

৳ 58020% ছাড়