রাসূলুল্লাহর (সা) ভালোবাসায় সিক্ত যারা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বিশ্ব জগতের একমাত্র মহান প্রতিপালক ও মহাব্যবস্থাপক আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার সকল স্তুতি ও প্রশংসা। সর্ব যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব জগতের করুণার মূর্ত প্রতীক, মানবতার মহান শিক্ষক ও পথ প্রদর্শক, যুগে যুগে স্থানে স্থানে আসা নবী ও রাসূলগণ (আ) এর ধারাবাহিকতার সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ (সা) এর উপর, তাঁর সম্মানিত পরিবার পরিজন, বংশধর, সঙ্গী-সাথীগণ এবং কিয়ামত পর্যন্ত তাঁর একনিষ্ঠ অনুসারীদের উপর সালাত ও সালাম বর্ষিত হোক।
আল্লাহ তা‘আলা বিশেষ অনুগ্রহ করে মানব জাতির ইহকালীন কল্যাণ, সুখ-শান্তি, নিরাপত্তা ও পরকালীন স্থায়ী মুক্তি, মহান রবের সর্বোচ্চ পুরস্কার ও তাঁর সন্তুষ্টি লাভে ধৈন্য হওয়ার জন্য তাঁর পক্ষ থেকে জীবন বিধান হিসেবে হেদায়াত, ও সত্য দ্বীন ইসলাম দিয়েছেন।
যারা ইসলামের বিধান অনুসরণ করবে তাদের চিন্তা ও ভয়ের কোনো কারণ থাকবে না। তাঁর দ্বীনের প্রচার, প্রসার, প্রতিষ্ঠা, বাস্তব শিক্ষা ও হাতে কলমে প্রশিক্ষণ দেবার জন্য মানব জাতির মধ্য থেকেই তাঁর বিশেষ নির্বাচিত মানুষদেরকে যুগে যুগে স্থানে স্থানে সকল জাতির কাছে নবী ও রাসূল প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় মহান রাব্বুল ‘আলামীন তাঁর প্রিয় রাসূল মুহাম্মাদ (সা) কে মানব ইতিহাসের শেষ যুগের সকল মানুষের কাছে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন।
তাঁর মাধ্যমেই দ্বীন ইসলামকে মানুষের জন্য একমাত্র দ্বীন ও জীবন বিধানকে পূর্ণ করে দিয়েছেন। মনুষের পরিপূর্ণ এ জীবন বিধান একমাত্র ইসলামকেই সকল মানুষের দ্বীন ও বিধান হিসেবে নির্দিষ্ট করে দিয়েছেন। ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন ও বিধান মহান আল্লাহর কাছে আদৌ গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ (সা) সকল মানুষের প্রতি রাসূল হিসেবে প্রেরীত হয়েছেন।
বইয়ের তথ্য
| নাম | রাসূলুল্লাহর (সা) ভালোবাসায় সিক্ত যারা |
|---|---|
| ইংরেজি নাম | Rasulullahr s. valobashay sikto jara |
| লেখক | প্রফেসর শাইখ ড. মুহাম্মাদ আব্দুস সামাদ |
| প্রকাশনী | বিন্দু প্রকাশ |
| বিষয় | সীরাতে রাসূল (সা.) |
| আইএসবিএন | 978-984-94670-8-3 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৯০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২১ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!