ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫টি পাতা পড়ে দেখুন

আত্মউন্নয়নমূলক বই

ইগো : আত্ম-অহমিকার স্বরূপ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳272

৳ 40032% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 128

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আমাদের যাপিত জীবনের অনেক সংকটেরই নেপথ্য কারণ এই ইগো। আমরা প্রতিদিন যেভাবে চলছি, যে সব জটিলতার ভেতর দিয়ে যাচ্ছি- তার অনেকটাই নিরসন করা সম্ভব হবে যদি আমরা নিজেদের ইগো নিয়ন্ত্রন করতে পারি। অনেক ভালো মানুষ, পরিচিত মানুষ, প্রসিদ্ধ মানুষও ভেতর ভেতর ইগোতে আক্রান্ত হয়ে আছেন- এটি তাদের সাথে কথা বললে বা একটু সময় কাটালেই অনুভব করা যায়। ইগো জিনিসটি আত্ম-অহমিকার সমার্থ হলেও এই অহমটি মুখফুটে বলা হয় না, হরহামেশা প্রকাশিতও হয় না।

বরং মনের ভেতরে কিংবা চিন্তাকাঠামোতেই সুপ্ত হয়ে রয়ে যায়। হয়তো এ কারণেই আমরা নিজেরা অনেক বড়ো অবস্থানে গেলেও কিংবা ধর্মকর্মে অনেকটা পারদর্শী হলেও নিজের ভেতরের এই সুপ্ত সংকটকে এড়িয়ে যেতে পারি না। সালমান আল আওদাহ’র লেখার বৈশিষ্ট্য হলো তার লেখনিতে ভালো আলেমের পাশাপাশি একজন মোটিভেশনাল ব্যক্তিত্বের প্রতিচ্ছবিও বেশ চমৎকারভাবে ফুটে ওঠে।

এই বইটিও তার ব্যতিক্রম নয়। তিনি জীবন ঘনিষ্ঠ বেশ কিছু ঘটনা এবং বিশ্বখ্যাত লোকদের রেফারেন্স ও জীবনী থেকে ইগো সংক্রান্ত সমস্যাকে খুবই চমৎকারভাবে আলোচনা করেছেন। ফলে, এ বইটিতে উপস্থাপিত বিষয়াবলীকে আমরাও নিজেদের জীবনের সাথে কানেক্ট করতে পারবো। তাই আমি আশাবাদী, বইটি পাঠকশ্রেনীর কাছে গ্রহণযোগ্যতা পাবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইগো : আত্ম-অহমিকার স্বরূপ
ইংরেজি নাম Igo : atto-ohomikar shoruf
লেখক ড. সালমান আল আওদা, আলী আহমাদ মাবরুর
প্রকাশনী বিন্দু প্রকাশ
বিষয় আত্মউন্নয়নমূলক বই
আইএসবিএন 9789849665427
পৃষ্ঠা সংখ্যা ২৭২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২১
ড. সালমান আল আওদা

লেখক সম্পর্কে

ড. সালমান আল আওদা

সালমান বিন ফাহদ বিন আব্দুল্লাহ আল আওদা (জন্ম: ১৪ ডিসেম্বর ১৯৫৬) আবু মু'আদ নামে পরিচিত। তিনি একজন সৌদি আলেম এবং মুসলিম স্কলার। তিনি ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স’ এর একজন সদস্য এবং ইসলাম টুডে ওয়েবসাইটের আরবি সংস্করণের পরিচালক। বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠান এবং পত্রিকায় কলামলেখক হিসেবেও কাজ করেন। সৌদি আরবের আল-কাসিমের বুরাইদা শহরের নিকটবর্তী আল-বাসর শহরে জন্মগ্রহণ করেছেন। তিনি তার শৈশব...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 272

৳ 40032% ছাড়