ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৬টি পাতা পড়ে দেখুন

সমকালীন উপন্যাস

আমাদের চিঠিযুগ কুউউ ঝিকঝিক

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳200

৳ 25020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আমাদের চিঠিযুগ কুউউ ঝিকঝিক শুরু হয়েছে। এমন দৃশ্যকল্প থেকে : ‘শেষ ট্রেন চলে যাওয়ার পরও আমি বসে থাকি স্টেশনের উল্টো দিকে দু’মুখ খােলা সিমেন্ট-লােহার বড় বড় পাইপগুলাের ওপর। একটু শীত-শীত লাগছে। এখন জামাটা ভালাে করে টেনেটুনে আরও জড়সড় হয়ে বসে শীত কমানাের চেষ্টা চালাই আর মনে মনে চিন্তা করি, বড়ভাইকে নিশ্চয়ই আর্মিরা খুব মার দিচ্ছে। এরপর গােটা উপন্যাসে ধরা আছে সামরিক শাসন ধ্বস্ত বাংলাদেশ-যাপিত সেই ইতিহাস- ইমতিয়ার শামীম আমাদের সামনে মেলে ধরেছেন তার শক্ত কলমে।

যা পায়ে পায়ে এগিয়ে আসে একেবারে সমকালেও। আর আমরা পড়ি : আরও একটু পর আমরা জানতে পারি, ক্রসফায়ারে একজন মারা গেছে। কেননা ক্রসফায়ারেই মারা যেতে হয়। কেননা ক্রসফায়ারই গন্তব্য আমাদের সকলের। আমি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে চিন্তা করি, আরও এক বড়ভাই মারা গেল হয়তাে। হয়তাে আরও একটি রূপকথা লেখা হলাে।... কেননা চিঠিযুগ শেষ হয়ে গেছে অনেক আগেই, থেমে গেছে। কুউউ ঝিকঝিক এ উপন্যাস সম্পর্কে কথাশিল্পী আফসানা বেগম লিখেছেন : “এটি কেবল একটি মানুষের জীবনে ঘটে যাওয়া অনিশ্চিত ঘটনাপ্রবাহের বর্ণনা নয়, এটি একটি যুগের বর্ণনা, একটি দলিলের মতাে।

কার্লোস ফুয়েন্তেসের কথামতাে পৃথিবীর প্রতিটি কোণে কল্পকাহিনি লেখকের যে দায়িত্ব থাকে-বানানাে কিছু চরিত্রের অবয়বের আড়ালে নিজের জীবদ্দশার সময়টাকে নিখুঁতভাবে তুলে ধরা আর তার মাধ্যমে বিশ্বসাহিত্যে অংশগ্রহণ করা’-সেই জায়গাটিতে লেখক ইমতিয়ার শামীম পুরােপুরি সচেষ্ট ছিলেন এবং সফলতাও পেয়েছেন।”

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আমাদের চিঠিযুগ কুউউ ঝিকঝিক
ইংরেজি নাম Amader Chitijug Kuuk Jikjik
লেখক ইমতিয়ার শামীম
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9789845100816
পৃষ্ঠা সংখ্যা ১০৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২০
ইমতিয়ার শামীম

লেখক সম্পর্কে

ইমতিয়ার শামীম

জন্ম : ১৩৭১ বঙ্গাব্দ, ১৯৬৫ খ্রিস্টাব্দ ; সিরাজগঞ্জের সলপ জনপদের রামগাঁতী গ্রামে। মা : হামিদা সুলতানা। বাবা : চৌধুরী ওসমান। পেশা : সাংবাদিকতা। প্রাতিষ্ঠানিক শিক্ষা : এমএসএস [সমাজ বিজ্ঞান]; রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রথম প্রকাশিত গ্রন্থ : ডানাকাটা হিমের ভেতর (উপন্যাস, ১৯৯৬)। অন্যান্য উপন্যাস : আমরা হেঁটেছি যারা, চরসংবেগ, অন্ধ মেয়েটি জ্যোৎস্না দেখার পর, মোল্লাপ্রজাতন্ত্রী পবনকুটির, তা হলে বৃষ্টিদিন তা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 200

৳ 25020% ছাড়