কিং অব কিংস
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
এনগেজমেন্টের পর বিয়ের জন্য দিনক্ষণ গুনছিল পেনরড ব্যালেন্টাইন আর আম্বার বেক। কিন্তু পেনরডের এক সাবেক প্রেমিকার প্রতিহিংসার শিকার হয়ে বিচ্ছিন্ন হয়ে গেল তারা। বােন স্যাফ্রন আর তার। রােমাঞ্চপ্রেমী স্বামী রাইডার কোর্টনির সাথে মিলে মিশর থেকে আবিসিনিয়ায় পাড়ি জমালাে আম্বার। সেখানে এক রুপার খনির বিশাল আয়ােজন করেছে রাইডার। কিন্তু সেই উদ্যোগও পদে পদে বাধাগ্রস্ত হলাে গােপন এক শক্রর অন্তর্ঘাতী কার্যকলাপে। ওদিকে আম্বারের থেকে আলাদা হয়ে যাওয়ার পর আফিমের নেশায় কাতর হয়ে যেন মৃত্যুর জন্য দিন গুনছিল পেনড।
কিন্তু এক পুরনাে বন্ধুর সহায়তায় সেখান থেকে উদ্ধার পেয়ে সে যােগ দিল ইতালিয়ান সেনাদলের সহযােগী হিসেবে। কিন্তু এদিকে, বাতাসে ভাসছে আবিসিনিয়ায় ইতালিয়ান বাহিনির আক্রমণের গুজব। ঝাবিক্ষুব্ধ ও উত্তেজনাকর এই পরিস্থিতিতে সকল প্রতিকূলতাকে পাশ কাটিয়ে আবার কি একসাথে হতে পারবে পেনরড ও আম্বার? সকল বাধা ও ষড়যন্ত্র ছিন্ন করে, ইথিওপিয়ার নতুন রাজার রাজা-এর বেঁধে দেওয়া শর্তানুযায়ী রুপার উৎপাদন করতে এবং খনি প্রকল্পকে কি সফল করতে পারবে রাইডার?
বইয়ের তথ্য
| নাম | কিং অব কিংস |
|---|---|
| ইংরেজি নাম | king of kings |
| লেখক | উইলবার স্মিথ, শেহজাদ আমান |
| প্রকাশনী | রোদেলা প্রকাশনী |
| বিষয় | থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| আইএসবিএন | 9789849448006 |
| পৃষ্ঠা সংখ্যা | ৪০১ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২০ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
