কাজলা মাছের সমুদ্র যাত্রা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ইরানী লেখক সামাদ বেহরেঙ্গীর লেখা "The Little Black Fish" সারা বিশ্বে নন্দিত হয়েছে একটি উৎকৃষ্ট শিশু সাহিত্য রূপে। “কাজলা মাছের সমুদ্র যাত্রা”র মাধ্যমে সমাজের রক্ষনশীলতাকে তিনি খণ্ডন করেছেন মাছটির প্রগতিশীল চিন্তা, চেতনা ও কর্মকান্ডের মধ্যে দিয়ে। “একটি ভালবাসার গল্প”-এ তিনি চূর্ণ-বিচূর্ণ করেছেন মানুষের অহংকার ও ক্ষমতার দম্ভকে, সততা ও কঠোর পরিশ্রমকে বসিয়েছেন বিজয়ের আসনে, প্রকৃতির ভারসাম্যকে স্থান দিয়েছেন ব্যক্তি জীবনের উর্ধ্বে, সমষ্টির স্বার্থে ব্যক্তি স্বার্থ বিসর্জন দেবার দৃষ্টান্ত তৈরী করেছেন অকপটে। “ক্ষুদে সগারবীট।
ফেরিওয়ালা” গল্পে তিনি প্রতিষ্ঠা করেছেন গ্রাম্য সরলতা, সততা, চারিত্রিক মূল্যবােধ এবং কঠোর পরিশ্রমের নজীর। “তালখুন” গল্পে বেহরেঙ্গী ভালবাসার প্রতি একাগ্রতার আর লক্ষ্যের প্রতি অবিচল থাকার কঠিন মনবলের চিত্র একেছেন সযত্নে। কৌশল এবং সততা লক্ষ্যে পৌছার হাতিয়ার; “ভাগ্যের সন্ধানে” তিনি বলতে চেয়েছেন সফলতার জন্য শুধু জেদ যথেষ্ট নয়, একান্ত ভাবে বুদ্ধি এবং কৌশলের প্রয়ােজন। “বিশ্রামহীন ২৪ ঘন্টা”-য় বেহরেঙ্গী ষাটের দশকের তেহরানের যে চিত্র একেছেন, পড়তে পড়তে মনে হবে এ যে অবিকল ঢাকা শহর। বেহরেঙ্গীর গল্পগুলিতে শিশুদের জন্য তাে বটেই, বড়দের জন্যও মনের খােরাক রয়েছে।
বইয়ের তথ্য
| নাম | কাজলা মাছের সমুদ্র যাত্রা |
|---|---|
| ইংরেজি নাম | Kajla Macher Somudro Zatra |
| লেখক | লুতফা হাসীন রোজী |
| প্রকাশনী | মাওলা ব্রাদার্স |
| বিষয় | সমকালীন গল্প |
| আইএসবিএন | 9789844101647 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৫৯ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২০ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!