ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫টি পাতা পড়ে দেখুন

ছোটদের গণিত ও বিজ্ঞান

গণিতের মজা মজার গণিত

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳203

৳ 27025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 67

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বইটির উদ্দেশ্য গণিত শেখানো নয়, বইটির উদ্দেশ্য গণিতের উৎসাহী করে তোলা। গণিতের চমকপ্রদ, রহস্যময় বা মজার কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে। গণিতের সমস্যা না করা হলে গণিতের মজাটুকু পুরোপুরি বোঝা যায় না, তাই খুঁজে পেতে একশ সমস্যা এখানে জুড়ে দেয়া হয়েছে। সমস্যাগুলো এমনভাবে বেছে নেয়া হয়েছে যে গণিতের জ্ঞান খুব বেশি না হলেও কোনো ক্ষতি নেই, যে-কেউ এখানে দাঁত বসাতে পারবে।

সত্যি কথা বলতে কী, কিছু কিছু সমস্যা আসলে খাঁটি গণিতের সমস্যা নয়- যুক্তিতর্ক এবং লজিকের সমস্যা। এই বইয়ের শেষ পর্বে একশ চমকপ্রদ সংখ্যা তুলে দেয়া হয়েছে, সেগুলোকে একবার চোখ বুলিয়ে গেলে যে কেউ মজা পাবে, বুদ্ধি পরীক্ষা করার জন্যে এর চাইতে মজার কিছু হতে পারে না। ভূমিকা এই বইটির উদ্দেশ্য গণিত শেখানো নয়, বইটির উদ্দেশ্য গণিতে উৎসাহী করে তোলা। গণিতের যে বিষয়গুলো আমার কাছে চমকপ্রদ, রহস্যময় বা মজার বলে মনে হয়েছে তার কিছু এখানে তুলে ধরা হয়েছে। গণিতের সমস্যা না করা হলে গণিতের মজাটুকু পুরোপুরি বোঝা যায় না, তাই খুঁজে পেতে একশ সমস্যা এখানে জুড়ে দেয়া হয়েছে। বইয়ে এর সমাধানগুলোও আছে, কিন্তু আমি আশা করব একেবারে বাধ্য না হলে কেউ সমস্যাগুলো দেখবে না। সমস্যাগুলো এমনভাবে বেছে নেয়া হয়েছে যে গণিতের জ্ঞান খুব বেশি না হলেও কোনো ক্ষতি নেই, যে কেউ এখানে দাঁত বসাতে পারবে। সত্যি কথা বলতে কী, কিছু কিছু সমস্যা আমলে খাঁটি গণিতের সমস্যা নয়- যুক্তিতর্ক এবং লজিকের সমস্যা। আমি নিজে সেগুলোর পিছনে অনেক সময় কাটিয়ে দিতে পারি, আমার ধারণা অন্যেরাও পারবে। আবার বলছি, একজন পাঠক বা পাঠিকাও যদি এই বইটি পড়ে গণিতে উৎসাহী হয় আমি মনে করব আমার পরিশ্রমটুকু কাজে লেগেছে- সবাইকে বলে রাখি, এর চাইতে অনেক কম পরিশ্রমে একটা সায়েন্স ফিকশান বা একটা কিশোর অ্যাডভেঞ্চার লেখা যায়। মুহম্মদ জাফর ইকবাল শাবিপ্রবি, সিলেট সূচিপত্র প্রথম পর্ব : গণিতের মজা * 1 = 2 * আবার 1 = 2 * আরো একবার 1 = 2 * শেষবার 1 = 2 * গাউস দিয়ে শুধু * ফিবোনাচি ধারা * ফিবোনাচি পদ * মৌমাছির বাচ্চা * সোনালী অনুপাত * টাওয়ার অফ হ্যানয় * মারজেন প্রাইম ও পারফেক্ট সংখ্যা * সসীম ক্ষেত্রের অসীম পরিসীমা * বাইনোমিয়ালের সূত্র এবং প্যাস্কেলের ত্রিভুজ * বর্গমূল কতো? * উৎপাদক কতো? দ্বিতীয় পর্ব * একশ মজার গাণিতিক সমস্যা * সমাধান তৃতীয় পর্ব * একশ চমকপ্রদ সংখ্যা পরিশিষ্ট * বই ওয়েবসাইটের তালিকা

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গণিতের মজা মজার গণিত
ইংরেজি নাম Goniter Maja Majar Gonit
লেখক মুহম্মদ জাফর ইকবাল
প্রকাশনী তাম্রলিপি
বিষয় ছোটদের গণিত ও বিজ্ঞান
আইএসবিএন 9847009602726
পৃষ্ঠা সংখ্যা ১৫৭
ভাষা bangla
বাঁধাই hard cover
সংস্করণ ২০১৫ সাল
পৃষ্ঠা সংখ্যা157
ভাষাbangla
ISBN9847009602726
বান্ডিংhard cover
মুহম্মদ জাফর ইকবাল

লেখক সম্পর্কে

মুহম্মদ জাফর ইকবাল

বাংলাদেশের কিশোর-কিশোরী পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম মুহম্মদ জাফর ইকবাল। তিনি মূলত এ দেশের একজন বিখ্যাত লেখক, পদার্থবিদ এবং শিক্ষাবিদ। কিশোর সাহিত্য, শিশুতোষ গ্রন্থ, বৈজ্ঞানিক কল্পকাহিনী, গণিত বিষয়ক বই এর জন্য খুব অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করেন তিনি। মুহম্মদ জাফর ইকবাল ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা বাবা ফয়জুর রহমানের চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলাতেই তিনি পড়াশোনা ক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 203

৳ 27025% ছাড়